জয়পুরহাটে মাদক সহ এক মাদক কারবারি গ্রেফতার ।
মোঃ শাহাবউদ্দিন ইসলাম
আক্কেলপুর প্রতিনিধি
জয়পুরহাটের কয়া এলাকা থেকে ফেন্সিডিল ও বুপ্রেনরফিন ইনজেকশন সহ ০১ মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-৫।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের অপারেশনাল দলের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে¡ ০৮ জানুয়ারি ২০২৪ তারিখ ১০ ঘটিকায় জয়পুরহাট জেলার পাঁচবিবি থানাধীন কয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ০৪ বোতল ফেন্সিডিল ও ৪৮ পিচ বুপ্রেনরফিন ইঞ্জেকশনসহ মাদক কারবারী মোঃ ফরহাদ মন্ডল (৩৮), পিতা-মৃত শামসুল মন্ডল, সাং-বাগজানা, থানা-পাঁচবিবি, জেলা -জয়পুরহাট কে গ্রেফতার করে ।
গ্রেফতারকৃত আসামী ফরহাদ এলাকার চিহ্নিত একজন মাদক ব্যবসায়ী। সে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো। র্যাবের এ অভিযান আগামীতে অব্যাহত থাকবে বলে সূত্র জানিয়েছে ।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM