1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজশাহীতে ঝটিকা মিছিল, রাজিবসহ গ্রেপ্তার ৪ বাউফলে সড়কের পাশে মিলল অজ্ঞাত ব্যক্তির বিচ্ছিন্ন হাত ও দুই পা, (দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অসংলগ্ন অডিও বক্তব্য ফেসবুকে ছড়িয়ে পড়ায়) লাকসাম ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুস সালাম শোকজ জন্মনিবন্ধন জালিয়াতির দায়ে প্যানেল চেয়ারম্যান সালাহউদ্দিন রুহুল বরখাস্ত যৌতুকের দাবিতে হত্যার চেষ্টার অভিযোগে স্বামী গ্রেপ্তার: কারাগারে প্রেরণ বিদ্যুৎ ব্যবহার না করেও ৩ হাজার টাকার বিল, জানতে চাইলে সাংবাদিককে ডিজিএমের প্রশ্ন—সকালে কী খেয়েছেন? ‎ মাদকবিরোধী স্লোগানে মুখর শেরপুর, ডেঙ্গু ও বাল্যবিবাহ প্রতিরোধেও সচেতনতার ডাক মুরাদনগরে ২৯ লাখ টাকার ‘ভূতুড়ে’ প্রকল্পের অভিযোগ, চার মাসেও তদন্ত করেননি কর্মকর্তা যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১২ লাখ ৩২ হাজার ৭৯০ টাকার মালামাল জব্দ, আটক ১ দুমকিতে ৪ কেজি ২৫ গ্রাম গাঁজাসহ আটক তিন, জব্দ মাইক্রোবাস

সিরাজগঞ্জ -৪ আসনে বিপুল ভোটে বিজয় পেয়েছেন নৌকা প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোঃ শফিকুল ইসলাম শফি। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪
  • ২৬৬ বার পঠিত

সিরাজগঞ্জ -৪ আসনে বিপুল ভোটে বিজয় পেয়েছেন নৌকা প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোঃ শফিকুল ইসলাম শফি।

রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি মোঃ শামসুল আলম :

সিরাজগঞ্জ জেলার মধ্যে সিরাজগঞ্জ -৪ সংসদীয় আসন অন্যতম। গত ১৫ বছরের ন্যায় এবারও এ আসন টি ধরে রেখেছে বাংলাদেশ আওয়ামী লীগ মননীত প্রার্থী। ২০০৮ সালে ২৯শে ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতিক নিয়ে বিজয় লাভ করেছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ শফিকুল ইসলাম শফি এই আসনটিতে। তারপর ২০১৪ সালে ৫ জানুয়ারি ও ২০১৮ সালে ৩০ শে ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে এই আসনটিতে বিজয় লাভ করেছিলেন সাবেক, প্রধানমন্ত্রীর প্রধান উপদেষ্টা জনাব এইচ টি ইমাম ইমাম এর ছেলে জনাব তানভীর ইমাম। সেই উন্নয়নের ধারাবাহিকতায় গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে বিজয় লাভ করেন সাবেক এমপি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো: শফিকুল ইসলাম শফি। সিরাজগঞ্জ -৪ আসনে ১৩৭ টি কেন্দ্রের সব কয়টির ফলাফলে আওয়ামী লীগ প্রার্থী বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফি (নৌকা) ২ লাখ ২০ হাজার ১৫ ভোট পেয়ে বিজয় লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির হিলটন প্রামানিক (লাঙ্গল) পেয়েছেন ৭০৮৮ ভোট। সিরাজগঞ্জ -৪ আসনে বীর মুক্তিযোদ্ধা মোঃ শফিকুল ইসলাম শফি নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে বিজয় লাভ করায় নির্বাচনী এলাকার সকল জনসাধারণ খুশিতে বিজয় মিছিল ও মিষ্টি বিতরণ করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD