শেরপুরে দ্বাদশ জাতীয় নির্বাচনে জয়ী যারা।
মোঃ আমিনুল ইসলাম শেরপুর প্রতিনিধি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুরের ৩টি আসনের মধ্যে দুটিতে আওয়ামী লীগের নৌকা মনোনীত প্রার্থী ও একটিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন। ৭ রোববার রাতে স্ব-স্ব আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের তৈরি বেসরকারি ফলাফল শিটে ওই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজয়ীরা হচ্ছেন- শেরপুর-১ (সদর) আসনের স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ছানুয়ার হোসেন ছানু (ট্রাক), শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী (নৌকা) ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডিএম শহীদুল ইসলাম (নৌকা)। এ জেলার ৩টি আসনে জয়ীদের মধ্যে মতিয়া চৌধুরী বাদে দুজনেই নতুন।
শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে ষষ্ঠ বারের মতো বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী।
জানা যায়, শেরপুর-১ (সদর) আসনে মোট ১৪৪টি কেন্দ্রের মধ্যে ঘোষিত ১৪৩ কেন্দ্রের ফলাফলে স্বতন্ত্র প্রার্থী ছানুয়ার হোসেন ছানু ট্রাক প্রতীকে ১ লাখ ৩৬ হাজার ৯৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী, জেলা আওয়ামী লীগের সভাপতি হুইপ আতিউর রহমান আতিক পেয়েছেন ৯৩ হাজার ৩৭ ভোট। এছাড়া লাঙল প্রতীকের প্রার্থী জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মাহমুদুল হক মনি পেয়েছেন ২ হাজার ৩০৭ ভোট।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM