1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী -৫ রায়পুরা আসনে বিজয়ী হলেন নৌকার প্রার্থী। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪
  • ২০৫ বার পঠিত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী -৫ রায়পুরা আসনে বিজয়ী হলেন নৌকার প্রার্থী।

খন্দকার সেলিম রেজা
প্রতিনিধি ঢাকা বিভাগ

আজ (৭ ই জানুয়ারী ২০২৪ খ্রি.)দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৫ রায়পুরা আসনে ৭ম বারের মতো ক্ষমতাসীন আওয়ামীলীগের হয়ে নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য হিসেবে বিজয়ী হলেন সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু এমপি।রবিবার ০৭ জানুয়ারি রাতে ভোট গননা শেষে রায়পুরা উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজলিন শহীদ চৌধুরী ফলাফল বেসরকারি ভাবে বিজয়ী ঘোষনা করেন।
দ্বাদশ জাতীয় নির্বাচনে রাজিউদ্দিন আহমেদ রাজু নৌকা প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ১ লক্ষ ১১ হাজার ৭শত ৫৬ ভোট।তার নিকট তম প্রতিদ্বন্দ্বী একই দলের স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান ঈগল প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৬৪ হাজার ৭৭ টি।
অন্য প্রার্থীদের ভোটের সংখ্যা ইসলামী ঐক্যজোটের মুফতি আব্দুল কাদির মোল্লা (মিনার) ভোট পেয়েছেন ১ হাজার ৩শ ৩৭টি, জাতীয় পার্টি প্রকৌশলী শহিদুল ইসলাম (লাঙ্গল)প্রতীকে ভোট পেয়েছেন ৭শ ৫৬ টি, বাংলাদেশ কংগ্রেস পাটির মমতাজ মহল (ডাব) ১৫৫ ভোট,গণফ্রন্ট মো. নাজমুল হক সিকদার (মাছ) ১০১ ভোট,স্বতন্ত্র সোলায়মান খন্দকার (কেচি) ৩৩৭ ভোট, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বিটু মিয়া (টেলিভিশন) ৭৫ ভোট ও জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদ মো. মাহফুজুর রহমান (মশাল) ৬৯০ টি ভোট পেয়েছেন।নরসিংদী -৫ রায়পুরা উপজেলায় মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫৫ হাজার ২শ ৯৭ জন।কেন্দ্র সংখ্যা ১৬৩টি, ভোট কক্ষ ৯৮৩টি, সবগুলো কেন্দ্রেই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD