1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা। “সামাজিক অপরাধ প্রতিরোধে বালিয়াকান্দিতে পুলিশের সচেতনতামূলক সভা”। রাজশাহীর মিষ্টিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, চেখে দেখলেন ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ ও দই

বিশাল ভোটের ব্যবধানে স্বতন্ত্র প্রার্থী কাচি প্রতীকের শফিকুর রহমান বাদশার জয়। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ২৪১ বার পঠিত

বিশাল ভোটের ব্যবধানে স্বতন্ত্র প্রার্থী কাচি প্রতীকের শফিকুর রহমান বাদশার জয়।

___ রাজশাহী ব্যুরো

নৌকা থেকে পিছলে গেলেন রাজশাহীর সদর আসনের এমপি ফজলে হোসেন বাদশা। তিনি গত তিনবার নৌকায় চরে নদী পার হলেও এবার নৌকা থেকে পিছলে গেছেন। চতুর্থবারও এমপি ফজলে হোসেন বাদশা নৌকায় চড়ে নদী পার হওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু তিনি এবার নদী পার হতে পারলেন না। মাঝ পথে তো দুরের কথা নৌকা ছাড়ার আগেই তিনি পড়ে গেলেন। দ্বাদশ জাতীয় নির্বাচনে ভোট গ্রহণ শেষে ফলাফলে এমনটাই দেখা গেছে।

রোববার সকাল আটটা থেকে ভোট শুরু হয়ে চলে বিকেল চারটা পর্যন্ত। পরে ভোট গণনা শুরু হলে দেখা যায় , রাজশাহীর-২ আসনে (সদর) ১১২টি কেন্দ্রের মধ্যে সকল কেন্দ্রের বেসরকারি ফলাফল পাওয়া গেছে। ১১২টি কেন্দ্রের মধ্যে সকল কেন্দ্রের ফলাফলে নৌকা প্রতিক নিয়ে বর্তমান এমপি ফজলে হোসেন বাদশা পেয়েছেন ৩১৪২৩ ভোট, আর আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী ও মহানগর আওয়ামী লীগের সহসভাপতি শফিকুর রহমান বাদশা পেয়েছেন কাঁচি প্রতিক নিয়ে ৫৫১৪১ ভোট। ফলাফল বিশ্লেষনে দেখা যাচ্ছে নৌকার প্রার্থী ফজলে হোসেন বাদশাকে এবার বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করলেন স্বতন্ত্র প্রার্থী শফিকুর রহমান বাদশা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD