1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের

নির্বাচনকে কেন্দ্র করে অনেকেই বিশৃঙ্খলা করার চেষ্টা করেছে: বাদশা। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ২৮০ বার পঠিত

নির্বাচনকে কেন্দ্র করে অনেকেই বিশৃঙ্খলা করার চেষ্টা করেছে: বাদশা

_______রাজশাহী ব্যুরো

রাজশাহী-২ আসনে শেখ হাসিনার মনোনীত নৌকার প্রার্থী ফজলে হোসেন বাদশা বলেছেন, শহরে নির্বাচনকে কেন্দ্র করে অনেকেই বিশৃঙ্খলা করার চেষ্টা করেছে। অনেকে ভোটারদের নিয়ন্ত্রণ করার চেষ্টাও চালিয়েছে। এবং এটি কোথায় থেকে পরিচালিত হয়েছে সেটিও চিহ্নিত করা সম্ভব হয়েছে। যার কারণে সিটি করপোরেশনের প্যানেল মেয়রকে প্রশাসন গ্রেফতার করতে বাধ্য হয়েছে।

রোববার (৭ জানুয়ারি) সকাল আটটায় মহানগরীর জুলফিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ পরবর্তী সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ফজলে হোসেন বাদশা বলেন, জননেত্রী শেখ হাসিনার নৌকা প্রতীকের সঙ্গে অচেনা অন্য কোনো প্রতীকের তুলনা করা বোকামি ছাড়া কিছুই নয়। মানুষের যে জোয়ার দেখছি; আমার বিশ্বাস- রাজশাহীবাসী নৌকার বাইরে অন্য কোন প্রতীকে ভোট দেবে না। আমাদের জয় সুনিশ্চিত।

নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ নির্বাচনকে বাধাগ্রস্ত করতে ক্ষেত্রে যে সমস্ত ব্যক্তি গরিব মানুষের উপরে নিপীড়ন করেছে, ভোট নিয়ন্ত্রণের লক্ষ্যে টিসিবির কার্ড কেড়ে নেয়ার মতো ঘটনা ঘটিয়েছে; এর জন্য যে সিটি করপোরেশন অপরাধী, তার প্রমাণ পাওয়া যায় প্যানেল মেয়র গ্রেফতারের মাধ্যমে। এটি আমাদের কোনো অভিযোগ নয়; প্রশাসনই খুঁজে বের করেছে কারা এগুলো করছে। রাজশাহীতে নিরপেক্ষ নির্বাচন করা অত্যন্ত কঠিন। সিটি কর্পোরেশন একটি সেবামূলক প্রতিষ্ঠান। তাদের কাজ সেবা দেয়া। তারা সেটি রেখে যখন রাজনীতিতে হস্তক্ষেপ করছে তখন বলার কিছু থাকে না। আমি এই বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।

জেলা নির্বাচন অফিসের তথ্য মতে, রাজশাহীর ৬টি আসনে এবার ভোটযুদ্ধে আছেন ৪২ জন প্রার্থী। মোট ভোটকেন্দ্র ৭৭০ টি। এরমধ্যে অধিক গুরুত্বপূর্ণ বা অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে ৯৬টি। গুরুত্বপূর্ণ কেন্দ্র রয়েছে ৪০৫টি। আর সাধারণ কেন্দ্র আছে ২৬৯টি। রাজশাহী জেলার ৬টি আসনে ভোটার আছে ২১ লাখ ৭৭ হাজার ৭১৪ জন। এর মধ্যে মোট পুরুষ ভোটার রয়েছেন ১০ লাখ ৮৪ হাজার ৭৩০ জন। আর নারী ভোটার রয়েছেন ১০ লাখ ৯২ হাজার ৯৬৬ জন।

রাজশাহী জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শামীম আহমেদ জানান, ভোটগ্রহণকে কেন্দ্র করে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সকাল ৮টা থেকে একযোগে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে। ভোটগ্রহণ সকাল আটটায় শুরু হলেও এখন পর্যন্ত কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। কেউ নির্বাচনে বাঁধার সৃষ্টি করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD