নেত্রকোণায় জাল ভোট দিতে গিয়ে তিন জন আটক
শহীদুল ইসলাম রুবেল,
নেত্রকোণা জেলা প্রতিনিধি :
নেত্রকোণায় উৎসব মুখর পরিবেশে চলছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহন। সকাল ৮ টা থেকে ভোট গ্রহন শুরু হয়, প্রথম দিকে ভোটার উপস্থিতির সংখ্যা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বৃদ্ধি পেতে থাকে।
পূর্বধলা উপজেলার বিশকাকুনি ইউনিয়নের বাদে পুটিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দিতে আসা তিন কিশোরকে আটক করেছে আইন শৃংখলা বাহিনী। আটককৃতরা হলো রাজন, মাহমুদুল হাসান নাইম ও তৈয়ব উল্লাহ।
এ ব্যাপারে জেলা প্রশাসনের মুখপাত্র অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিপিন চন্দ্র বিশ্বাস জানান, সকাল ১১টা পর্যন্ত জেলায় আর কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায় নি।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM