1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
নড়াইলে মোস্তফা হত্যা মামলায় মূল আসামিদের নাম বাদ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন আগামীকাল থেকে হাইমচরে গোল্ড কাপ ফুটবলের খেলোয়াড় বাছাই জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের প্রতিবাদে হাইমচরে বিক্ষোভ মিছিল রূপগঞ্জে ব্রাহ্মণখালী স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত এনসিপিকে টিকে থাকতে হলে জামায়াত ছাড়তে হবে: রাশেদ খাঁন শেরপুরে মিছিল বের করার চেষ্টাকালে আওয়ামী লীগ-ছাত্রলীগের ৫ কর্মী গ্রেপ্তার গাইবান্ধা জেলা জামায়াতের নতুন আমীর আব্দুল করিম এমপি, শপথ গ্রহণ ২০২৭-২০২৮ সেশনের দায়িত্বভার গ্রহণ, দায়িত্বশীল সমাবেশে কেন্দ্রীয় নেতাদের গুরুত্বপূর্ণ বক্তব্য মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধূলার কোনো বিকল্প নেই এমপি রেজাউল ইসলাম খুলনার কয়রায় জেন্ডারভিত্তিক প্রচলিত নেতিবাচক ধারণা, ডিজিটাল নিরাপত্তা, গণমাধ্যমের সচেতন ব্যবহার ও অ্যাডভোকেসি বিষয়ে স্থানীয় সরকার প্রতিনিধিদের সক্ষমতা বৃদ্ধিবিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বাউফলে শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ-মন্দির ও হাটবাজারে ৬০টি গভীর নলকূপ দিলেন এমপি মাসুদ।

বৃষ্টির জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি : শেখ হাসিনা – নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ৯ জুন, ২০২৩
  • ৩০৫ বার পঠিত

নয়া কণ্ঠ ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বৃষ্টির জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি। গত কয়েক দিন যেভাবে গরম পড়েছে, আল্লাহর মেহেরবানিতে বৃষ্টি হয়েছে। এ বৃষ্টি যেন আমাদের জন্য একটা শান্তির বারতা নিয়ে এসেছে। আমি জানি আমাদের কিছুটা অসুবিধা হচ্ছে, আমাদের এ অসুবিধা থাকবে না অচিরেই দূর হবে ইনশাল্লাহ ।


রাজধানীর বনানীতে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে শুক্রবার(৯ জুন) শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় পাঠ্যক্রম বহির্ভূত কর্মকাণ্ডে তরুণ প্রজন্মের সম্পৃক্ততা বাড়াতে স্থানীয় খেলাধুলার ব্যাপক প্রসারের ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, স্থানীয় খেলাধুলার ওপর আরও গুরুত্বারোপ করা প্রয়োজন, যাতে এসব খেলাধুলার চর্চা বৃদ্ধি পায়। আমি চাই আমাদের শিশুরা পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, শারীরিক ব্যায়াম এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে নিয়োজিত থাকুক।
তিনি আরো বলেন, খেলাধুলা শারীরিক ব্যায়াম আত্মবিশ্বাস এবং দেশের প্রতি দায়িত্ববোধ বৃদ্ধি করে। দেশের প্রতি ভালোবাসা ও দেশের মানুষকে হাসি-খুশি রাখতে সহায়তা করে।
তিনি বলেন, তার সরকার সারা দেশের উপজেলা গুলোতে মিনি স্টেডিয়াম নির্মাণ করেছে,যাতে করে সেখানে আমাদের ছেলে মেয়েরা সারা বছর বিভিন্ন খেলাধুলা করতে পারে। রাজধানী ঢাকার উপকণ্ঠে পূর্বাচলে ফুটবলসহ অন্যান্য খেলাধুলা করার জন্য একটি সুন্দর স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেবে সরকার।
প্রধানমন্ত্রী বলেন, এখন পূর্বাচলে ক্রিকেটের জন্য একটি স্টেডিয়াম নির্মাণ করা হচ্ছে। আমরা পদক্ষেপ নেব যাতে ফুটবলসহ অন্যান্য খেলার জন্য এই স্টেডিয়াম এর কাছাকাছি আরেকটি স্টেডিয়াম তৈরি করা যায়।
এর আগে বনানীতে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ফাইনাল ম্যাচের দ্বিতীয়ার্ধ উপভোগ করেন প্রধানমন্ত্রী। এবং সেখানে তিনি চ্যাম্পিয়ন দল ও রানার্সআপ দলের মধ্যে চ্যাম্পিয়ন ট্রফি ও প্রাইজমানি বিতরণ করেন।
বাংলাদেশ আর্মি স্পোর্টস কন্ট্রোল বোর্ডের সহযোগিতায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) কর্তৃক আয়োজিত প্রথম ‘শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্ট ২০২৩’ গত ১৩ মে মোট ৩৪টি ব্যাংক দলের অংশগ্রহণে এই টুর্নামেন্ট শুরু হয়।
সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি।
সেনাপ্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ অনুষ্ঠানে বক্তৃতা করেন এবং বিএবি চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার স্বাগত বক্তব্য রাখেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD