1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
নড়াইলে মোস্তফা হত্যা মামলায় মূল আসামিদের নাম বাদ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন আগামীকাল থেকে হাইমচরে গোল্ড কাপ ফুটবলের খেলোয়াড় বাছাই জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের প্রতিবাদে হাইমচরে বিক্ষোভ মিছিল রূপগঞ্জে ব্রাহ্মণখালী স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত এনসিপিকে টিকে থাকতে হলে জামায়াত ছাড়তে হবে: রাশেদ খাঁন শেরপুরে মিছিল বের করার চেষ্টাকালে আওয়ামী লীগ-ছাত্রলীগের ৫ কর্মী গ্রেপ্তার গাইবান্ধা জেলা জামায়াতের নতুন আমীর আব্দুল করিম এমপি, শপথ গ্রহণ ২০২৭-২০২৮ সেশনের দায়িত্বভার গ্রহণ, দায়িত্বশীল সমাবেশে কেন্দ্রীয় নেতাদের গুরুত্বপূর্ণ বক্তব্য মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধূলার কোনো বিকল্প নেই এমপি রেজাউল ইসলাম খুলনার কয়রায় জেন্ডারভিত্তিক প্রচলিত নেতিবাচক ধারণা, ডিজিটাল নিরাপত্তা, গণমাধ্যমের সচেতন ব্যবহার ও অ্যাডভোকেসি বিষয়ে স্থানীয় সরকার প্রতিনিধিদের সক্ষমতা বৃদ্ধিবিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বাউফলে শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ-মন্দির ও হাটবাজারে ৬০টি গভীর নলকূপ দিলেন এমপি মাসুদ।

চলে গেলেন রাজনীতির ’রহস্য পুরুষ ’ খ্যাত সিরাজুল আলম খান – নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ৯ জুন, ২০২৩
  • ৩৭৪ বার পঠিত

নয়া কণ্ঠ ডেস্ক

বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও রাজনীতির মাঠে ‘রহস্য পুরুষ’ হিসেবে পরিচিত সিরাজুল আলম খান আর নাই।
শুক্রবার দুপুর আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে থাকাবস্থায় তিনি মারা যান।


স্বাধীনতালগ্নে তৎকালীন ছাত্রলীগ নেতা সিরাজুল আলম খান, আবদুর রাজ্জাক ও কাজী আরেফ আহমেদের নেতৃত্বে স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ গঠিত হয়। পরে তারা ছাত্র-তরুণদের আন্দোলন সংগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।এবং বঙ্গবন্ধুরও ঘনিষ্ঠ সাহচর্যে ছিলেন তৎকালীন এই সাহসী ছাত্রনেতারা।
বাংলাদেশ স্বাধীনের পর পরই বাংলাদেশ ছাত্রলীগ ভেঙে দুই ভাগে বিভক্ত হয়। এর পর ১৯৭২ সালে সিরাজুল আলম খানের উদ্যোগে রাজনৈতিক দল জাসদ প্রতিষ্ঠা হয়।
তিনি নেতৃত্বে না এলেও জাসদ নেতাদের পরামর্শক হিসেবে তাদের ‘তাত্ত্বিক গুরু’ হিসেবে পরিচিতি পান। সবাই তাকে ‘দাদাভাই’ নামেই চিনেন ও ডাকেন।
সিরাজুল আলম খান কখনো জনসম্মুখে এসে বক্তৃতা-বিবৃতি দিতেন না; আড়ালে থেকেই তিনি রাজনৈতিক কার্যক্রম তৎপরতা চালাতেন বলে বাংলাদেশের রাজনীতিতে তিনি ‘রহস্য পুরুষ’ হিসেবে পরিচিতি পান।
মান-অভিমান নিয়ে দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে অনেকটা নির্বাসিত জীবন কাটান সাবেক এ জাসদ নেতা। সিরাজুল আলম খান ঢাকার কলাবাগানে ভাইদের সঙ্গেই থাকতেন। জীবনের শেষ মুহূর্ত গুলো বারবার অসুস্থ হয়ে পড়তেন তিনি। শেষ পর্যন্ত রোগের কাছে হার মানিয়ে না ফেরার দেশে চলে গেলেন রহস্যময় বর্ষীয়ান এই রাজনীতিক।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD