রাজশাহী শিল্পনগরীতে নৈশ প্রহরীকে হত্যা
________রাজশাহী ব্যুরো
রাজশাহীর বিসিক শিল্পনগরীতে ঈসমাইল হোসেন নামে এক নৈশ প্রহরীকে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার মধ্য রাতে ইউনাইটেড প্লাস্টিক কারখানার সামনে এ ঘটনা ঘটে। সোমবার (১ জানুয়ারি) সকালে স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে বোয়ালিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহত ঈসমাইল নগরীর শিরোইল কলোনী একালার ওসমান আলীর ছেলে।
রাজশাহী বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির গণমাধ্যমকে জানান, নিহতের শরীরের পেছনে ছুরিকাঘাতের দুটি চিহ্ন রয়েছে। ঘটনাস্থলের সামনে থাকা এক প্রতিষ্ঠানের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, নিহত ঈসমাইল রাত দেড়টা পর্যন্ত কারখানায় দায়িত্ব পালন করেছেন। পরে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
ওসি আরও জানান, সকালে ওই প্রতিষ্ঠানের অন্যান্য কর্মচারিরা কাজে এসে দেখেন ঈসমাইল রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরেই ইসমাইলকে হত্যা করা হয়ে থাকতে পারে। এ ঘটনায় বোয়ালিয়া মডেল থানায় একটি হত্যা মামলা রুজু হয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM