1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন

নরসিংদীতে নতুন বছরের প্রথম দিনে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ উৎসব ২০২৪ অনুষ্ঠিত। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ১ জানুয়ারী, ২০২৪
  • ২২৬ বার পঠিত

নরসিংদীতে নতুন বছরের প্রথম দিনে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ উৎসব ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

খন্দকার সেলিম রেজা
প্রতিনিধি মনোহরদী

আজ (০১ ই জানুয়ারী ২০২৪ খ্রি.)নতুন বছরের প্রথম দিনে প্রাক-প্রাথমিক,প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সব শিক্ষার্থীর মধ্যে পাঠ্যপুস্তক বিতরণ উৎসব-২০২৪’ অনুষ্ঠিত হয়েছে।উক্ত বই বিতরণ উৎসব দুইটি ভেন্যুতে প্রধান অতিথির আসন অলংকরণ করেন নরসিংদী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড.বদিউল আলম।উক্ত বই বিতরণ কার্যক্রমটি শুরু হয় নরসিংদী ভেলানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ব্রাহ্মন্দী কামিনী কিশোর মৌলিক সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উৎসব মুখর পরিবেশে শিশু- কিশোরদের মাঝে বই তুলে দিয়ে প্রধান অতিথি ড. বদিউল আলম মহোদয় বলেন,আজকের শিক্ষার্থীরা যেভাবে বছরের প্রথম দিনেই নতুন মলাটে মোড়া বই পাচ্ছে,বিষয়টি অত্যন্ত আনন্দের।এছাড়া ও শুধুমাত্র পাঠ্যপুস্তক এবং নিয়মিত পাঠ্যক্রমে আবধ্য না থেকে শিক্ষার্থীদের বাড়ির নিয়মিত কাজকর্ম ও সহশিক্ষা কার্যক্রম গুলোতে অংশগ্রহণের ক্ষেত্রে অভিভাবকগণকে আরও সচেতন হবার আহ্বান জানান মান্যবর নরসিংদী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মহোদয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD