1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:২২ অপরাহ্ন

আরএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ও সহকারী পুলিশ কমিশনারের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩
  • ২১৭ বার পঠিত

আরএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ও সহকারী পুলিশ কমিশনারের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত।

____________রাজশাহী ব্যুরো

আজ ৩০ ডিসেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ সকাল ১১ টায় আরএমপি সদর দপ্তরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশে কর্মরত অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ও সহকারী পুলিশ কমিশনারের অবসরজনিত বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। আরএমপি’র সম্মানিত কমিশনার জনাব বিপ্লব বিজয় তালুকদার মহোদয় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিদায় অতিথিদের হাতে শুভেচ্ছা স্মারক ও উপহার তুলে দেন।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে পুলিশ কমিশনার মহোদয় তাঁর বক্তব্যে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের বর্ণাঢ্য কর্মজীবনের অবদানের কথা তুলে ধরেন এবং তাঁদের অবসরকালীন সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বিদায়ী কর্মকর্তাদের সাথে কাজের অনুভূতি ব্যক্ত করে স্মৃতিচারণ করেন এবং বিদায়ী কর্মকর্তাগণ সুদীর্ঘ চাকরিজীবনের স্মৃতিচারণামূলক আবেগঘন বক্তব্য রাখেন।

বিদায়ী কর্মকর্তারা হলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) জনাব মোহা: হাবিবুর রহমান, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন) জনাব শেখ লেলিন আলমগীর, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব বিকর্ন কুমার চৌধুরী।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মো: রশীদুল হাসান, পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মোহাম্মদ হেমায়েতুল ইসলামসহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD