1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন

দেশবাসীর মর্যাদা ক্ষুণ্ণ হয় এমন অন্যায় কাজ আমি কখনোই করি না: প্রধানমন্ত্রী – নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ৭ জুন, ২০২৩
  • ২৫৯ বার পঠিত

নয়া কণ্ঠ ডেস্ক


প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তিনি কখনও এমন কোনো অন্যায় কাজ করেননি, যা দেশের মানুষের মর্যাদা ক্ষুণ্ন হয়।


বুধবার (৭ জুন) জাতীয় সংসদ অধিবেশন চলাকালীন তিনি বলেন, বৈশ্বিক ঋণদাতা বিশ্বব্যাংকও বুঝতে পেরেছে যে, তারা পদ্মা সেতু নির্মাণ নিয়ে বাংলাদেশ সরকারের বিরূদ্ধে দুর্নীতির মিথ্যা অভিযোগ এনেছিল। এসময় প্রধানমন্ত্রী আরো বলেন, সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফর কালে ওয়াশিংটনে বিশ্বব্যাংকের সদর দফতরে আমি দৃঢ়ভাবে বলেছিলাম যে, বাংলাদেশের জনগণের মর্যাদা ক্ষুণ্ন হয় এমন কোনো অসৎ উদ্দেশ্যকে আমি কখনই সমর্থন করব না।
ঢাকা থেকে নির্বাচিত জাতীয় পার্টির সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলার এক প্রশ্নের জবাবে তিনি জানান, বিশ্বব্যাংকের সদর দফতরে আলোচনার সময় তিনি আরো একবার বিশ্বব্যাংকের উদ্দেশ্যমূলক পদ্মা সেতু নির্মাণে দুর্নীতির মিথ্যা অভিযোগ আনার বিষয়ে তার ক্ষোভ প্রকাশ করেছিলেন।
শেখ হাসিনা বলেন, ‘জাতির পিতাকে হত্যার পর বাংলাদেশ আর সামনের দিকে এগোতে পারেনি। তবে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করে আমরা বিশ্বের কাছে একটি উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। বাংলাদেশকে আর কেউ দাবায়ে রাখতে পারবে না। বাংলাদেশের স্বাধীনতাকে আমরা ব্যর্থ হতে দেবো না। অপ্রতিরোধ্য গতিতে বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD