বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারে ৪ জনের মৃত্যু।
স্টাফ রিপোর্টার, মোঃ রাজিবুল ইসলাম।
ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলা ৪নং চন্ডিপাশা ইউনিয়ন এর ঘোষপালা গ্রামে বিদ্যুৎপৃষ্ট হয়ে একই পরিবারের ৪জন নিহত।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
জানা গেছে, অটো রিক্সা ঘরের ভিতর চার্জে ছিলো। অটো রিক্সায় দুই শিশু বসে ছিলো। খালি পায়ে শিশুদের পিতা তাদের স্পর্শ করার সাথেসাথে পিতাকে সর্ট করে। পরবর্তীতে সন্তানদের পিতার চিৎকারে দাদী এগিয়ে উদ্ধার করতে গিয়ে তিনিও বিদ্যুৎ পৃষ্ট হোন। ঘটনাস্থলেই দাদী পিতা সহ দুই সন্তান মোট চার জনেই মৃত্যু বরণ করেন।
একই পরিবারে একসাথে চার জনের মৃত্যুতে গ্রামে শোকের ছায়া নেমেছে।
এমন অনাকাঙ্খিত দুর্ঘটনা এড়াতে সবাই সচেতন থাকবেন এবং শিশু সন্তানদের খেয়াল করে রাখতে হবে।
শিশুদের হাতের নাগালে বিদ্যুতের লাইন দেওয়া থেকে বিরত থাকুন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM