নরসিংদীতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ,সুষ্ঠু করার লক্ষ্যে সদস্যগণের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
খন্দকার সেলিম রেজা
প্রতিনিধি মনোহরদী
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে আইন-শৃঙ্খলা রক্ষাকারী সেল,ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং নির্বাচনী মনিটরিং টিম এর সদস্যগণের সাথে সমন্বয় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে।উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নরসিংদী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এবং রিটার্নিং অফিসার,নরসিংদীর ড. বদিউল আলম।এ সভায় উপস্থিত ছিলেন নরসিংদী জেলার পুলিশ,বিজিবি,র্যাব, আনসারসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসমূহের কর্মকর্তাগণ,এবং বিভিন্ন সরকারি দপ্তরের দপ্তর প্রধানগণ এবং নির্বাচনী প্রার্থীগণের প্রতিনিধিবর্গ উপস্থিত ছিলেন।উক্ত সভায় ৭ ই জানুয়ারি একটি সফল ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আইন- শৃঙ্খলা রক্ষাকারী সেল ও অন্যান্য টিমগুলোর মধ্যে সমন্বয় ও নির্বাচন কমিশন কর্তৃক জরুরি নির্দেশনাসমূহ আলোচনা করা হয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM