দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ উপলক্ষ্যে আইন শৃঙ্খলা রক্ষার্থে রাজশাহীতে ৩২ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন
-----------রাজশাহী ব্যুরো
আগামী ০৭ জানুয়ারি ২০২৪ তারিখ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ উপলক্ষ্যে আভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষার্থে বেসামরিক প্রশাসনকে সহায়তা করার নিমিত্তে অদ্য ২৯ ডিসেম্বর ২০২৩ তারিখ হতে রাজশাহী বিভাগের ৮ টি জেলাধীন ৬৭টি উপজেলায় আইন শৃঙ্খলা রক্ষার্থে ৩২ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে কাজ করবে আনসার ব্যাটালিয়ন সদস্যরা। রাজশাহী রেন্জে একটি প্লাটুন, রাজশাহী সিটি কর্পোরেশনে একটি প্লাটুন, আটটি জেলায় আটটি প্লাটুন এবং ৬৭ টি উপজেলায় ৬৭ টি সেকশন করে আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, মোতায়েনকৃত আনসার ব্যাটালিয়ন সদস্যগণ রির্টানিং অফিসারের পরিকল্পনা অনুযায়ী বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণের নেতৃত্বে মোবাইল স্ট্রাইকিং/স্ট্রাইকিং রিজার্ভ ফোর্স হিসাবে দায়িত্ব পালন করবেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান,
বার্তা সম্পাদক - শারীদ মোল্লা
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM