দৈনিক নয়া কণ্ঠের পক্ষ থেকে রাজশাহী -২ সদর আসনের প্রার্থী জননেতা আবদুল্লাহ আল মাসুদ ( শিবলী ) এর নেওয়া একান্ত সাক্ষাৎকার।
মোস্তাফিজুর রহমান ঃ রাজশাহী ব্যুরো প্রধান
দৈনিক নয়া কণ্ঠের পক্ষ থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-২ (সদর) আসনে মশাল প্রতীকের প্রার্থী রাজশাহী কলেজের সাবেক জি,এস, সাবেক ক্রিকেটার ,মহানগরীর অত্যান্ত সুপরিচিত মুখ জননেতা আবদুল্লাহ আল মাসুদ ( শিবলী ) এর সাক্ষাৎকার গ্রহণ করা হয় ।
তিনি বলেন , বর্তমানে জনগণ অনেক সচেতন হয়েছে , তারা কালো টাকার ব্যাবহার,গরীব মেহনতী মানুষকে মিথ্যা কথার ফুলঝুরি, কর্মীদের ব্যাবহার করে নিজ সম্পদ গড়ার মহা উৎসব ,জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পর অশোভন আচরণ এইসব হরহামেশাই দেখে আসছে ।
তাই জনগণের সাথে দূরত্ব কমাতে এবং রাজশাহী চলমান উন্নয়নকে আরো গতিশীল করতে ও সবুজ নগরীকে আরো এগিয়ে নিতে,জনগনের প্রকৃত সংসদ সদস্য হিসেবে জনগণের পাশে থাকতে মহানগরীর অত্যান্ত সু-পরিচিত মুখ জননেতা আব্দুল্লাহ আল মাসুদ(শিবলী)-কে মশাল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবে বলে তিনি বিশ্বাস রাখেন ।
তিনি আরো বলেন, রাজশাহীবাসী জেগেছে।কালো টাকার দ্বৈরাত্য,পেশী শক্তির বলয়,কর্মী ও সাধারণ মেহনতী মানুষের অধিকার আদায়ের নামে সম্পদের পাহাড় গড়া বন্ধ করতে রাজশাহী-২(সদর) আসনে তারুন্যের আইকন,সৎ,নির্ভিক,যোগ্য ও পরিবর্তনের রাজশাহীবাসীর একমাত্র ঠিকানা মশাল মার্কায় ভোট দিয়ে সত্যিকারের একজন জনবান্ধব প্রতিনিধি বেছে নিবেন ।
তরুন ও নতুন সব শ্রেনীর এবং সকল স্তরের মানুষের একটাই স্লোগান, এবারের ভোট হোক মশাল মার্কায়। পরিচিত প্রতীকের নেতা-কর্মীদের বিভেদের মধ্যখানে এগিয়ে যাচ্ছেন মশালের প্রার্থী আবদুল্লাহ আল মাসুদ শিবলী।
তিনি বলেন, জনগণের দোরগোড়ায় গিয়ে বুঝতে পেরেছেন , আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে রাজশাহী-২ (সদর) আসনে কথিত হেভিওয়েট দের বিভেদের মধ্যে ক্রমশ জোরালো হচ্ছেন জাসদ মনোনীত মশাল প্রতীকের প্রার্থী জননেতা আবদুল্লাহ আল মাসুদ শিবলী ।
সবশেষে তিনি নয়া কণ্ঠের রাজশাহী ব্যুরো কে বলেন , তিনি মহানগরীর সকল ওয়ার্ডের প্রতিটি বাড়িতে নিজ হাতে লিফলেট বিলি করছেন । রাতদিন পরিশ্রম করে মানুষের নিকট এটুকু জানতে পেরেছেন , দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ পরিবর্তনের আশাবাদী । তাই পরিবর্তনের আকাংখা বাস্তবায়নের জন্য সৎ যোগ্য কর্মঠ হিসেবে জনগণ তাদের কাছের মানুষ জননেতা শিবলী কে মশাল প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন ।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান,
বার্তা সম্পাদক - শারীদ মোল্লা
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM