ডিএনসি রাজশাহী গোয়েন্দা কর্তৃক পাথর ভর্তি খোলা কার্গো ট্রাকে ১৬০ কেজি গাঁজা উদ্ধার
মোস্তাফিজুর রহমান
রাজশাহী ব্যুরো
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় কার্যালয়ের উপ – পরিচালক মোঃ জিল্লুর রহমানের নেতৃত্বে একটি টিম ২৮ ডিসেম্বর ভোর ৫ ঘটিকায় বগুড়া জেলার বগুড়া সদর থানাধীন বাঘোপারা বাজারস্থ রংপুর হতে বগুড়াগামী মহাসড়কের পূর্ব পার্শ্বে বাঘোপারা শহীদ দানেশউদ্দিন স্কুল অ্যান্ড কলেজ এর পশ্চিম পার্শে পাকা রাস্তার উপর পাথর ভর্তি খোলা একটি কার্গো ট্রাক রেজিঃ নম্বর ঢাকা মেট্রো - ট -২২-৫১৫৩ তল্লাশি করে গাড়ির চালকের শীটের পিছনে কেবিনে রক্ষিত উদ্ধারকৃত অবৈধ মাদকদ্রব্য ১৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয় । ঘটনাস্থলে উপস্থিত স্বাক্ষী (১) মোঃ জাহিদুল (৪৮) পিতা :- মৃত চাঁদ মিয়া সাকিম – বাঘোপাড়া দক্ষিণপাড়া থানা - বগুড়া সদর, জেলা - বগুড়া ( বাজোপারা বাজারের নাইট গার্ড) (২) মোঃ আবু তাহের (৬৫) পিতা – মৃত কলিমুদ্দিন সাকিম – বাজো পাড়া মন্ডলপাড়া) থানা – বগুড়া সদর , জেলা – বগুড়া ( বাজোপাড়া বাজারের নাইট গার্ড ) দুজনকে স্বাক্ষী হিসেবে সঙ্গে নিয়ে উক্ত পাথর ভর্তি খোলা কার্গো ট্রাক তল্লাশি করে গাড়ির চালকের সিটের পিছনে কেবিনে রক্ষিত (১) ৪ টি সাদা প্লাস্টিক বস্তার ভিতর প্রতিটিতে আটটি করে মোট ৩২ টি পোটলাই পলিথিনে স্কচটেপ দ্বারা মোড়ানো অবৈধ মাদকদ্রব্য গাঁজা প্রতিটি পোটলায় পাঁচ কেজি করে মোট ১৬০ কেজি (২) ৩/৪ এল,সি ভুটান ভাঙ্গা পাথর ৫৭৫ সিএফটি( চালান মোতাবেক ) ও পাথরের চালানের কপি ট্রাক চালক এক নম্বর আসামির ব্যবহৃত ব্যক্তিগত মোবাইল নাম্বার ০১৭১ ৯৬১ ১১৭২ সম্বলিত । (৩) এক নম্বর আসামির ব্যবহৃত মোবাইল বাটন ফোন symphony (৪) মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি খোলা কার্গো ট্রাক নম্বর ঢাকা মেট্রো ২২-৫১৫৩ জব্দ করে । আসামিগণকে হাতেনাতে গ্রেপ্তার করে ঘটনাস্থলে উদ্ধারকৃত আলামতের জব্দ তালিকা ও লেভেল প্রস্তুতপূর্বক উহাতে সাক্ষীদের স্বাক্ষর গ্রহণপূর্বক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় গোয়েন্দা কার্যালয় রাজশাহীর উপপরিচালক মোঃ জিল্লুর রহমান স্বাক্ষর করেন । উদ্ধারকৃত আলামত গাজার প্রতিটি পোটলা হতে পাঁচ গ্রাম করে মোট ১৬০ গ্রাম গাঁজা রাসায়নিক পরীক্ষার জন্য পৃথক পৃথকভাবে নমুনা গ্রহণ করেন । অবশিষ্ট আলামত ও নমুনা সাক্ষীদের সম্মুখে লেভেল দ্বারা সিলগালা করে বিভাগীয় হেফাজতে গ্রহন করেন । গ্রেফতারকৃত আসামিগণ (১) মোঃ রুহুল আমিন (২) মোঃ আশিক নিজ দখলে অবৈধ মাদকদ্রব্য গাঁজা পরস্পর যোগসাজশে বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ ও পরিবহন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬( ১) সারণির ক্রমিক নম্বর ১৯ ও ৪১ ধারা মোতাবেক শাস্তিযোগ্য অপরাধ করায় তাদের বিরুদ্ধে বগুড়া সদর থানা বগুরাই ৭৯ ন. মামলার রুজু করেন ।
এ বিষয়ে উপ পরিচালক জিল্লুর রহমান আরো জানান, আসামীগণকে প্রাথমিক জিজ্ঞাসা বাদে চক্রের অন্যান্য হোতাদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা নিয়ে অধিকতর অনুসন্ধান পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য এই চক্রের অন্যান্য হোতাদেরও নজরদারিতে রাখা হয়েছে, জড়িতদের বিরুদ্ধে যে কোন সময় অভিযান পরিচালনা করা হবে । গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিয়ে জেল হাজতে প্রেরণে সিদ্ধান্ত প্রক্রিয়াধীন রয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয় রাজশাহী কর্তৃক ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM