আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মনোহরদী উপজেলার ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
খন্দকার সেলিম রেজা
প্রতিনিধি মনোহরদী
আজ বুধবার(২৭ শে ডিসেম্বর ২০২৩) তারিখ নরসিংদী মনোহরদী উপজেলার হলরুমে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ উপলক্ষে মনোহরদী উপজেলার ভোটগ্রহণ কর্মকর্তা প্রিজাইডিং অফিসার,সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের সাথে নির্বাচন সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।উক্ত প্রশিক্ষণ প্রদান কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. বদিউল আলম জেলাপ্রশাক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট নরসিংদী এবং রিটার্নিং অফিসার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নরসিংদী।উক্ত কর্মশালায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব হাছিবা খান উপজেলা নির্বাহী অফিসার,মনোহরদী ও সহকারী রিটার্নিং অফিসার সহ প্রশিক্ষণ কর্মশালায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণ বিধি,আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রিজাইডিং কর্মকর্তাদের দায়িত্ব পালন নিয়ে আলোচনা করা হয়।এবং নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার লক্ষ্যে প্রিজাইডিং কর্মকর্তাদের যথাযথভাবে দায়িত্ব পালনের গুরুত্বারোপ সহ প্রয়োজনীয় বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয়।এসময় অন্যান্য নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও ভোটগ্রহণকারী সকল কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM