রূপগঞ্জে তৃণমূল বিএনপির নির্বাচনী ক্যাম্প উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত।
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সদর ইউনিয়নের হারিন্দা গ্রামের তৃণমূল বিএনপি নির্বাচনী ক্যাম্প উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল ২৫শে ডিসেম্বর সোমবার তৃণমূল বিএনপির রূপগঞ্জ ইউনিয়নের আহবায়ক আমির হোসাইন মিয়ার সভাপতিত্বে এই নির্বাচনী ক্যাম্প ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই সভায় উপস্থিত ছিলেন তৃণমূল বিএনপির সদস্য সচিব মহসিন মিয়া,তৃণমূল বিএনপি নেতা আবদুর রহমান, আলিনুর মোল্লা, গিয়াস উদ্দিন ভূইয়াসহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত তৃনমূল বিএনপির নেতা কর্মীবৃন্দ। এ সময় রূপগঞ্জ ইউনিয়ন তৃণমূল বিএনপির আহবায়ক আমির হোসাইন মিয়া বলেন,তৈমুর আলম খন্দকার আমার নেতা সারাজীবন জনগণের কাজ করেছে। অনুষ্ঠান শেষে সবাইকে মিষ্টি খাওয়ানো হয়।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM