
নয়া কণ্ঠ ডেস্ক
প্রায় দীর্ঘ তিন মাস বন্ধের পর বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে।
সোমবার (৫ জুন) রাত ৮টার দিকে পেঁয়াজ বোঝাই তিনটি ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশের মধ্য দিয়ে আবারও আমদানি শুরু হলো। ঢাকার আমদানিকারক জারিফ ইন্টারন্যাশনাল বন্ধের পর এই প্রথম বেনাপোল বন্দর দিয়ে ৭৫ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করছেন। গত ১৫ মার্চ থেকে ভারত থেকে পেঁয়াজ আমদানির ইমপোর্ট পারমিট বন্ধ করে দেয় সরকার। যার কারনে এতদিন পেঁয়াজ আমদানি হয়নি।
বিষয়টি নিশ্চিত করে বেনাপোল কাস্টমস হাউসের উপ কমিশনার তানভির আহমেদ জানায়, আজ রাতে ভারত থেকে ৭৫ মেট্রিক টন পেঁয়াজ বেনাপোল বন্দরে আমদানি হয়েছে। প্রতি মেট্রিক টন ১৫০ মার্কিন ডলারে আসদানি হলেও শুল্কায়ন করা হয়েছে প্রতি মেট্রিক টন ৩২০ ডলারে। আমদানি পেঁয়াজ ছাড় করাতে ব্যবসায়ীদের শুল্কায়ন মূল্যের ওপর শতকরা ১০ ভাগ হারে শুল্ক পরিশোধ করতে হচ্ছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM