একটি ভোটও কারচুপির চেষ্টা হলে তাৎক্ষণিক কেন্দ্র বন্ধ: সিইসি
খায়রুল বাশার,ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ
দ্বাদশ সংসদ নির্বাচনে একটি ভোটও কারচুপির চেষ্টা হলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ করা হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
রবিবার ময়মনসিংহ জেলা তারেক অডিটোরিয়াম হলরুমে আইনশৃঙ্খলার রক্ষাকারী বাহিনীর সাথে মাঠ প্রশাসন কর্মকর্তার সাথে মতবিনিময় সভায় এ সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগের কমিশনার উম্মে সালমা তানজিয়া
সিইসি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ভোট করতে প্রার্থীদের সহযোগিতা চাওয়ার পাশাপাশি সংশ্লিষ্টদের কঠোরভাবে আচরণবিধি নিয়ন্ত্রণের নির্দেশ দেন।
সভার শুরুতে কাজী হাবিবুল আউয়াল ‘ভোটের মাঠে অনিয়ম করতেই হবে’ এই বিশ্বাস থেকে প্রার্থীদের বেরিয়ে আসার আহ্বান জানান।
প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল রবিবার তারেক অডিটোরিয়াম হলরুমে এবারের সংসদ নির্বাচনে মতবিনিময় সভায় কথা বলেন।
তিনি বলেন, “রিটার্নিং কর্মকর্তা ভোট পাল্টাতে পারেন না। কেন্দ্রে কেন্দ্রে ফল ঘোষণা হয়। প্রার্থীরা ঘরে বসেই জানতে পারেন ফলাফল। সিস্টেমের ওপর আস্থা রাখতে হবে। ভোটারদের ভোট দিতে হবে।”
প্রার্থীদের সহায়তায় এবার জাতীয় নির্বাচন সফল করতে চান জানিয়ে সিইসি বলেন, “নানা কারণে এবার ভোট নিয়ে বিতর্ক হয়েছে। বিভিন্ন দেশ কথা বলেছে আমাদের দেশ নিয়ে। অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ ভোট করার দাবি আছে বিদেশিদের।”
সভায় নির্বাচন কমিশনের সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোঃ শাহ আবিদ হোসেন, বিপিএম (বার) প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিতি ছিলেন
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM