1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
মেসির রেকর্ড ছোঁয়া ম্যাচে দুরন্ত জয়ে বিশ্বকাপ শুরু আর্জেন্টিনার বাগমারায় শিক্ষক দম্পতিকে মারধরের অভিযোগ। রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা ধামইরহাটে  বিস্ফোরক  মামলায় চেয়ারম্যান  গ্রেফতার। রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬’-এর উদ্বোধন রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সৌজন্য সাক্ষাত। আমের মৌসুমে রাজশাহীতে মার্কিন রাষ্ট্রদূত, বানেশ্বর হাটে কৃষক-ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার। রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবক নিহত, আহত একাধিক 

শেরপুরের নকলায় মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে নিহত ১। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ২০৯ বার পঠিত

শেরপুরের নকলায় মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে নিহত ১।

মোঃ আমিনুল ইসলাম শেরপুর প্রতিনিধি

শেরপুরের নকলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মনিরুল ইসলাম (১৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও এক জন।

গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার সময় নকলার কাজাইকাটা-নারায়নখোলা বাজার পাকা রাস্তার দরবার চর জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

মনিরুল নকলার নারায়নখোলা মাদ্রাসা পাড়ার কলিমউদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার রাত সাড়ে ১১টার সময় মনিরুল ও সহিদ (১৭) মোটরসাইকেলে নকলার কাজাইকাটা থেকে নারায়নখোলা বাজারে যাচ্ছিল। পথে দরবার চর জামে মসজিদের সামনে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মনিরুল মারা যায়।

আর সহিদ মিয়াকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে নকলা উপজেলা হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ব্যাপারে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের জন্য আবেদন করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD