বালিয়াকান্দির নারুয়াতে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিস উদ্বোধন
রাজবাড়ী প্রতিনিধি:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে রাজবাড়ী ২-২১০ আসন (পাংশা, কালুখালী ও বালিয়াকান্দি) সতন্ত্র প্রার্থী নূরে আলম সিদ্দিকী হকের ঈগল মার্কা প্রতিকের অফিস উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২২ ডিসেম্বর )রাতে বালিয়াকান্দি উপজেলার নারুয়া, ইউনিয়নের নারুয়া বাজার, এলাকায় ঈগল পাখি প্রতিকের অফিস উদ্বোধন করেন। এ সময় বক্তব্য রাখেন, স্বপন শেখ, টিপু সুলতান, কালাম মুন্সী, সিরাজ মেলেটারি, রুহুল মেলেটারি,নজরুল খাঁন,আতাউর রহমান (ডালিম)সহ এলাকার সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
অফিস উদ্বোধন কালে বাংলাদেশ কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক, স্বতন্ত্র প্রার্থী নূরে আলম সিদ্দিকী হক বলেন, আমি আগামী ৭ই জানুয়ারী
জাতীয় সংসদ নির্বাচনে সতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল মার্কা প্রতিক নিয়ে রাজবাড়ী-২ আসন থেকে নির্বাচনের অংশ গ্রহণ করেছি। আমি আমার নির্বাচনী এলাকার নির্যাতিত, নিপিড়িত মানুষের পাশে থেকে কাজ করতে চাই। তাই আপনারা আমাকে আগামী সংসদ নির্বাচনে ঈগল পাখি প্রতিকে আপনাদের মুল্যবান ভোট দিয়ে জয় যুক্ত করবেন। আপনাদের সেবা করার সুযোগ দিবেন। পরে নারুয়া বাজার ব্যবসায়ীদের সাথে কুশল বিনিময় করেন ও ঈগল পাখি মার্কার লিফলেট বিতরণ করাসহ ভোট প্রার্থনা করেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM