1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ন্যূনতম মজুরির দাবিতে আশুলিয়ায় আবারও শ্রমিক বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত ২ দীঘিনালায় ভাবগাম্ভীর্যে এমএন লারমার স্মরণসভা ও জুম্ম জাতীয় শোক দিবস পালন হাইমচরে ঢেউটিন ও চেক বিতরণ নওগাঁয় গভীর রাতে পার্কিংয়ে রাখা দুটি বাসে আগুন, ধাওয়া করে একজনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ গাইবান্ধার সাঘাটায় শিক্ষার গুণগত মান উন্নয়ন, আসাঘাটায় শিক্ষার মানোন্নয়নে দিনব্যাপী কর্মশালা দর্শনা থানা কর্তৃক মাদক বিরোধী অভিযানে অবৈধ মাদকদ্রব্য উইনসেরেক্স- ১৩ বোতল ও ইয়াবা- ০৫পিস উদ্ধার। গ্রেফতার-০2 (দুই) জন। নড়াইলে বাড়ির ছাদ থেকে অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার ঝিনাইদহের গাড়াগঞ্জে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডাবল ডেকার বাস লক্ষ্য করে পেট্রল বোমা নিক্ষেপ রাজশাহীতে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেফতার মামলা দায়েরের ৪৮ ঘণ্টার মধ্যে ভাটারা থেকে গ্রেফতার করল এসআরবি-৫

কালের স্বাক্ষী হয়ে গেল কামারখন্দের গাড়াবাড়ি হাটে অনুষ্ঠিত হওয়া লাঠিবারি খেলা। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
  • ২৯৯ বার পঠিত

কালের সাক্ষী হয়ে গেল কামারখন্দের গাড়াবাড়ি হাটে অনুষ্ঠিত হওয়া লাঠিবারি খেলা

বিশেষ প্রতিনিধি: মোঃ সোহেল রানা

কালের সাক্ষী হয়ে থাকবে গতকালের অনুষ্ঠিত হয়ে যাওয়া কামারখন্দের গাড়াবাড়ি হাটে অনুষ্ঠিত হওয়া লাঠিবারি খেলা।
গতকাল সকাল থেকে রাত ৯টা পর্যন্ত একটানা চলে গ্রামবাংলার ঐতিহ্যবাহী এ লাঠিবারি খেলা।
আধুনিকতার ছোয়ায় ও কালের বিবর্তনে এধরনের খেলাধুলা প্রায় বিলুপ্তির পথে।
এলাকাবাসী বলছেন,নতুন প্রজন্মের ছেলেমেয়েদের বাঙালী জাতির ঐতিহ্য সম্পর্কে জানাতে এধরনের খেলার আয়োজন করা গুরুত্বপূর্ণ।
যানাযায়,গাড়াবাড়ির গ্রামের লোকেরা মাঝেমধ্যে লাঠিবারি খেলার আয়োজন করতে চাইলেও খেলোয়াড়দের অভাবে আয়োজন করতে পারেনা,বরং পাশের গ্রাম থেকে খেলোয়াড় ভাড়া করে আনতে হয়।

গতকালের লাঠিবারি খেলায় অংশ নেয় গাড়াবাড়ি,ধুনচি,মুগবেলাই সহ পার্শ্ববর্তী গ্রামেরর খেলোয়াড়সহ বিভিন্ন দর্শকবৃন্দ।

গাড়াবাড়ির প্রবীন খেলোয়াড় মো.আশরাফ মন্ডলের নেতৃত্ব এ খেলা চলে সারা দিন ও রাত ব্যাপী।
উক্ত খেলায় সার্বিক সহযোগিতা করেন গ্রামবাসী সহ বিভিন্ন খেলাপ্রেমি ভক্তবৃন্দ।

খেলা শেষে দর্শকরা বলেন,এ খেলা ব্যাপক আনন্দময়,প্রতিবছর এ ধরনের খেলার আয়োজন করলে হয়তোবা নতুনপ্রজন্মের ছেলেমেয়েরা মাদকাসক্ত না হয়ে লেখাপড়া ও খেলাধুলায় মনোনিবেশ করতে পারবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD