1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১ লক্ষ্মীপুরে সালিশী বৈঠকের জেরে গুলি: হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেফতার, অস্ত্র উদ্ধার লক্ষ্মীপুরে ইত্যাদি’র বিশেষ পর্বের শুটিংয়ে প্রশাসনিক সহযোগিতা চাইল আয়োজক প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন লক্ষ্মীপুরে চার বেসরকারি হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বিভিন্ন অনিয়মে জরিমানা ৩৫ হাজার নিরাপদ রাজশাহী গঠনে জনসম্পৃক্ততার আহ্বান: র‍্যাব-৫-এর উদ্যোগে মাদকবিরোধী মুক্ত আলোচনা নিরাপদ রাজশাহী গঠনে জনসম্পৃক্ততার আহ্বান: র‍্যাব-৫-এর উদ্যোগে মাদকবিরোধী মুক্ত আলোচনা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে অচল পরিবহন ব্যবস্থা, ভোগান্তিতে যাত্রীরা রাজশাহী নগর উন্নয়ন ও স্মার্ট সিটি গঠনে একসঙ্গে কাজ করবে রাসিক–রুয়েট ১২ দিনে রাজশাহীতে পদ্মার পানি বেড়েছে ১.৩০ মিটার যশোরের বাঘারপাড়ায় খাজুরায় প্রকাশ্যে কুপিয়ে যুবদল নেতা হত্যা।

চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির সাফল্য ৭টি বিদেশি পিস্তল, ২৯৩ রাউন্ড গুলি, ১৩ ম্যাগজিন উদ্ধার।নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ২১৫ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির সাফল্য ৭টি বিদেশি পিস্তল, ২৯৩ রাউন্ড গুলি, ১৩ ম্যাগজিন উদ্ধার

মোঃ আবু সুফিয়ান
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুটি অভিযানে ৭টি বিদেশি পিস্তল, ১৩টি ম্যাগজিন, পিস্তল ও মেশিনগানের ২৯৩ রাউন্ড গুলি, ৩৫ বোতল ফেনসিডিলসহ এক নারী পাচারকারীকে আটক করেছে ৫৯ (রহনপুর) বিজিবি ব্যাটলিয়ন৷
গোয়েন্দা তথ্যের ভিক্তিতে জানা যায়, আসন্ন নির্বাচনে অস্থিতিশীল করতে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্ত দিয়ে আসছে অস্ত্রের একটি বড় চালান। এই তথ্যের ভিক্তিতে সীমান্ত পিলার ১৮৪/৪ এস হতে ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সিএনজিতে থাকা এক মহিলার দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও ০৬ রাউন্ড গুলি উদ্বার করা হয়। আটককৃত নারী পাচারকারী শিবগঞ্জ উপজেলার ছাত্রাজিতপুর পশ্চিম চন্ডিপুর গ্রামের হুমায়ন কবীরের মেয়ে রুমি বেগম।
একই দিন পৃথক অভিযানে উনিশদিঘী এলাকায় কয়েকজন চোরাকারবারি বাংলাদেশে প্রবেশের সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে একটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে বস্তা থেকে ৬টি বিদেশি পিস্তল, ১২টি ম্যাগজিন, ২৩৫ রাউন্ড পিস্তলের গুলি, ৫১ রাউন্ড মেশিনগানের গুলি ও ৩৫ বোতল ফেনসিডিল উদ্বার করা হয়। বুধবার এসব অস্ত্র ও মাদক উদ্ধার করে ৫৯ বিজিবি। বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় বিজিবি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD