রাজশাহীতে নামিদামি ব্র্যান্ডের নকল প্রসাধনী উদ্ধার, গ্রেফতার ২।
_________রাজশাহী ব্যুরো
মহানগরীতে পৌনে চার লক্ষ টাকা মূল্যের নামিদামি ব্যান্ডের নকল প্রসাধনী ও প্রসাধনী তৈরির সামগ্রীসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আরএমপি’র শাহমখদুম থানা পুলিশ।
১৯ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় শাহমখদুম থানার নওদাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিরা হলো চাঁপাইনবাবগঞ্জ জেলার চক আলমপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে আবু ইউসুফ (৩৮) ও টাঙ্গাইল গোপালপুর থানাধীন চর মহাইল গ্রামের মৃত সদর উদ্দিকের ছেলে মো. আবুল কাসেম জুলহাস (৫৭)।
বুধবার ২০ ডিসেম্বর আরএমপি পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার জামিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান , গ্রেপ্তারকৃত দুই ব্যক্তি দীর্ঘদিন যাবৎ ভেজাল প্রসাধনী সামগ্রী তৈরি করে বাজারজাত করে আসছে এবং অনুমোদন বিহীনভাবে ভেজাল প্রসাধনী তৈরি করছে।
উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে শাহমখদুম থানা পুলিশের একটি টিম নওদাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামি আবু ইউসুফ ও আবুল কাসেম জুলহাসকে গ্রেপ্তার করে। এ সময় সেখান থেকে পৌনে চার লক্ষ টাকার নামিদামি ব্যান্ডের নকল প্রসাধনী ও প্রসাধনী তৈরির সামগ্রী উদ্ধার করে ।
গ্রেপ্তারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায় , তারা বিভিন্ন নামিদামি কোম্পানির স্টিকার বা মোড়ক ব্যবহার করে নকল প্রসাধনী বাজারজাত করার জন্য মজুত করে। আসামি মো. আবু ইউসুফ নিজেকে মালিক এবং আসামি মো. আবুল কাসেম নিজেকে কর্মচারী হিসেবে কাজ করে বলে জানায়।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে শাহমখদুম থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM