নরসিংদীতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষভাবে পালন করার লক্ষ্যে প্রার্থীগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
খন্দকার সেলিম রেজা
প্রতিনিধি নরসিংদী জেলা
আজ ২০ ডিসেম্বর ২০২৩ ইং তারিখে নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষভাবে পালন করার লক্ষ্যে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিতকল্পে নির্বাচনে অংশগ্রহণকারী প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এবং রিটার্নিং অফিসার,নরসিংদীর ড. বদিউল আলম।উক্ত সভায় নরসিংদী জেলার ৫টি সংসদীয় আসনের ৩৩ জন প্রার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমূহের প্রতিনিধিবৃন্দ,বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ওঅতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ,আচরণ বিধি প্রতিপালনে নিয়োজিত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ, নির্বাচনী অনুসন্ধানী কমিটির সদস্যবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।সভায় সভাপতির বক্তব্যে বলেন,আগামী ৭ জানুয়ারি ২০২৪ তারিখে একটি অবাধ, সুষ্ঠু ও প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন আয়োজনের জন্য সকল প্রস্তুতি সুন্দরভাবে চলমান ও নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার্থে সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM