৮ কেজি গাঁজাসহ ১ জনকে গ্রেফতার করেছে র্যাব-১২, সিপিএসসি,
বিশেষ প্রতিনিধি আব্দুল হালিম:
র্যাব-১২, সিপিএসসি, বগুড়া ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, রংপুর হইতে ঢাকাগামী একটি প্রাইভেট কারে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য গাঁজা বহন করিতেছে। এই গোপন সংবাদের ভিত্তিতে আজ বুধবার ভোর সাড়ে ৫ টায় র্যাব-১২, সিপিএসসি বগুড়ার একটি আভিযানিক দল বগুড়া সদর থানার ৯নং নুনগোলা ইউনিয়নের অন্তর্গত বিএ এ এফ শাহীন কলেজের গেইট এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামী মোঃ নাজমুল ইসলাম (২৬), পিতা- মোঃ আলম বাদশা, মাতা- মোছাঃ মনোয়ারা বেগম, সাং- তাজহাট দোলাপাড়া, থানা- তাজহাট, জেলা- রংপুর’কে প্রাইভেট কারে বিশেষ কায়দায় বডি ফিটিংয়ের মাধ্যমে রক্ষিত ৮ কেজি গাঁজা, ১টি মোবাইল এবং নগদ ৪০০/- টাকাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সদর থানা, বগুড়ায় সোপর্দ করা হয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM