ময়মনসিংহে পাসপোর্ট করতে এসে ২ রোহিঙ্গা আটক
খায়রুল বাশার, ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ
বাংলাদেশের ভুয়া নাগরিক পরিচয়ে ময়মনসিংহে পাসপোর্ট করতে এসে আটক হয়েছেন মিয়ানমারের দুই নাগরিক (রোহিঙ্গা)।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে ময়মনসিংহ আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালক মোহাম্মদ শাহাদাৎ হোসেন তাদের আটক করেন।
আটক রোহিঙ্গারা হলেন- নাসিমা ও সাঈদ। তারা কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
পুলিশ জানায়, নাসিমা ও সাঈদ দুপুরে ময়মনসিংহ আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাসপোর্ট করতে যান। এসময় তাদের কথাবার্তা ও আচরণে সন্দেহ হলে তাদের আটক করে কোতোয়ালি মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈন উদ্দিন বলেন, জিজ্ঞাসাবাদে আটক দুজন জানিয়েছেন যে তারা কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। আইনি প্রক্রিয়া শেষে তাদের রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানো হচ্ছে।
ময়মনসিংহ আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালক মোহাম্মদ শাহাদাৎ হোসেন বলেন, বাংলাদেশি নাগরিক ছাড়া কেউ যেন পরিচয় গোপন করে পাসপোর্ট করতে না পারে, সে জন্য আমরা সর্বোচ্চ সতর্ক রয়েছি। আর এ কারণেই ভুয়া পরিচয়ে পাসপোর্ট করতে এসে দুই রোহিঙ্গা আটক হয়েছেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM