২০ বোতল ফেন্সিডিল সহ এক আসামি আটক
রাজবাড়ী জেলা প্রতিনিধিঃ ছাব্বির হোসেন বাপ্পি,
রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ২০ (বিশ) বোতল ফেন্সিডিল সহ আটক এক। অদ্য ২০-১২-২০২৩ খ্রিঃ তারিখ ১২.০৫ ঘটিকার সময় রাজবাড়ী জেলা পুলিশের গোয়েন্দা শাখার এসআই মিলন চন্দ্র বর্মন এর নেতৃত্বে একটি টিম রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানাধীন খানখানাপুর সাকিনস্থ জনৈক গোলাম মওলা এর রিক্সা গ্যারেজের সামনে পাকা রাস্তার উপর হতে আসামী মোঃ মোস্তাক (১৯) পিতা-বাবুর আলী, মাতা-মমতাজ বেগম, সাং-রাজাপুর, থানা-জীবন নগর, জেলা-চুয়াডাঙ্গাকে অবৈধ মাদকদ্রব্য ২০ (বিশ) বোতল ফেন্সিডিল, যাহার ওজন ২ লিটার, যাহার অবৈধ বাজার মূল্য অনুমান ৮০,০০০/-(আশি হাজার) টাকা সহ গ্রেফতার করেন। উক্ত ঘটনার বিষয়ে রাজবাড়ী সদর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM