1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে প্রকৌশল শিক্ষায় বিশেষ অবদানে বাংলাদেশি বংশোদ্ভূত অধ্যাপক আহসান মিয়ান নড়াইলের লোহাগড়ায় বাবাকে হত্যাকারী ছেলে গ্রেফতার বিশ্ব ওরস শরীফে অংশ নেওয়ার আহ্বানে পঞ্চগড়ে জাকের পার্টির দাওয়াতি র‍্যালি বরগুনায় গাঁজা সেবন করে জনসাধারণকে বিরক্ত করার দায়ে ২ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড নাগেশ্বরীতে ‘নির্মল বায়ু ও পরিবেশ রক্ষা মঞ্চের’ পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত সরকারের উন্নয়ন কার্যক্রম জনগণের মাঝে তুলে ধরতে সামাজিক মাধ্যমে সক্রিয় হওয়ার আহ্বান :প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের টানা ১০০ ঘন্টা শূণ্য রেখায় নারী বাউফলে হাত-পা উদ্ধারের তিন দিন পর মিলল মাথাসহ খণ্ডিত মরদেহ, নারীসহ গ্রেপ্তার ২ হাইমচরের ক্রীড়াঙ্গন এগিয়ে নিতে সহযোগিতা অব্যাহত থাকবে: এমপি মানিক হাইমচরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

নেত্রকোণায় দৃর্বৃত্তদের হাতে সাবেক ইউপি মেম্বার খুন। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ২৬০ বার পঠিত

নেত্রকোণায় দৃর্বৃত্তদের হাতে সাবেক ইউপি মেম্বার খুন

শহীদুল ইসলাম রুবেল,
নেত্রকোণা প্রতিনিধি :

নেত্রকোণার কলমাকান্দায় দুর্বৃত্তদের হাতে মতি মিয়া (৫৫) নামে সাবেক ইউপি সদস্য খুনের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার ভোর রাতে উপজেলার পোগলা ইউনিয়নের রামনাথপুর এলাকায় এই ঘটনাটি ঘটেছে।

নিহত মতি মিয়া একই ইউনিয়নের মুলগাও গ্রামের মৃত ফজর উদ্দিনের ছেলে। তিনি দুইবারের সাবেক ইউপি সদস্য ছিলেন।

পুলিশ ও নিহতের স্বজনদের সূত্রে জানা যায়, আজ ভোর রাতে নিজ বাড়ী থেকে কতিপয় লোক তাকে ডেকে মোটরসাইকেল করে নিয়ে যায়। পরে পার্শ্ববর্তী রামনাথপুর গ্রামে জমিতে তাকে মেরে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। তার মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানায় পুলিশ।

কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ লুৎফুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। পূর্ব শত্রুতার জেরে ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি তবে ঘাতকদের গ্রেফতারে মাঠে কাজ করছে পুলিশ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD