1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাগমারায় শিক্ষক দম্পতিকে মারধরের অভিযোগ। রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা ধামইরহাটে  বিস্ফোরক  মামলায় চেয়ারম্যান  গ্রেফতার। রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬’-এর উদ্বোধন রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সৌজন্য সাক্ষাত। আমের মৌসুমে রাজশাহীতে মার্কিন রাষ্ট্রদূত, বানেশ্বর হাটে কৃষক-ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার। রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবক নিহত, আহত একাধিক  ফরিদপুরে সরকারি খাস জমি ও খালের পাড় দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান।

নরসিংদীর ৫ টি আসনে ৩৩ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ১৯৫ বার পঠিত

নরসিংদীর ৫ টি আসনে ৩৩ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ

খন্দকার সেলিম রেজা
প্রতিনিধি নরসিংদী জেলা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদীর ৫ টি আসনে ৩৩ জন দলীয় ও স্বতন্ত্র প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে।সোমবার(১৮ ই ডিসেম্বর) সকাল থেকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দিয়েছেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার ড.বদিউল আলম।প্রতীক পাওয়াদের মধ্যে নরসিংদী (সদর)-১ আসনে ৮ জন প্রার্থীর মধ্যে রয়েছেন, আওয়ামীলীগ মনোনীত নজরুল ইসলাম হীরু (নৌকা),স্বতন্ত্র কামরুজ্জামান কামরুল(ঈগল),জাতীয় পার্টির,মো.ওমর ফারুক (লাঙ্গল),বাংলাদেশ তরীকত ফেডারেশনের মোঃছবির মিয়া(ফুলের মালা),স্বতন্ত্র মোঃজাকারিয়া(ট্রাক),তৃণমূল বিএনপির মোঃজলিল সরকার(সোনালী আঁশ), বাংলাদেশ সুপ্রীম পার্টির শাহজাহান মিয়া (একতারা) বাংলাদেশ কংগ্রেস এর মোঃ ইকবাল হোসেন ভূঁইয়া (ডাব)।
নরসিংদী-২(পলাশ)আসনে ৪ জন প্রার্থী হলেন আওয়ামীলীগ মনোনীত, আনোয়ারুল আশরাফ খান(নৌকা),স্বতন্ত্র আফরোজা সুলতানা (দোলনা),জাতীয় পার্টির এএনএম রফিকুল ইসলাম সেলিম(লাঙ্গল) ও স্বতন্ত্র মোঃমাসুম বিল্লাহ(ঈগল)। নরসিংদী-৩(শিবপুর)আসনে ৮ জন প্রার্থী হলেন,বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত, ফজলে রাব্বী খান(নৌকা) স্বতন্ত্র মোঃসিরাজুল ইসলাম মোল্লা(ঈগল),জাতীয় পার্টির মনোনীত এএসএম জাহাঙ্গীর পাঠান(লাঙ্গল),ন্যাশনাল পিপলস পার্টির মোঃ আলতাফ হোসেন(আম), বাংলাদেশ সুপ্রীম পার্টির মিরানা জাফরিন (একতারা), ইসলামী ঐক্যজোটের মোঃনূরুজ্জামান(মিনার),গণফোরামের মাহফুজুর রহমান(উদীয়মান সূর্য), তৃণমূল বিএনপির সুশান্ত চন্দ্র বর্মন(সোনালী আঁশ)। নরসিংদী-৪(বেলাব-মনোহদী)আসনে ৪ জন প্রার্থী হলেন, আওয়ামীলীগ মনোনীত নূরুল মজিদ মাহমূদ হুমায়ন(নৌকা),স্বতন্ত্র সাইফুল ইসলাম খান বীরু(ঈগল), জাতীয় পার্টির মোঃকামাল উদ্দীন(লাঙ্গল),বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের এমদাদুল হক ভূলন(ছড়ি)।নরসিংদী-৫(রায়পুরা)আসনে ৯ জন প্রার্থী হলেন,বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত রাজিউদ্দীন আহমেদ রাজু(নৌকা),স্বতন্ত্র মিজানুর রহমান(ঈগল),জাতীয় পার্টির মোঃশহীদুল ইসলাম (লাঙ্গল), স্বতন্ত্র মোঃসোলায়মান খন্দকার(কাচি),ইসলামী ঐক্যজোটের মুফতি আব্দুল কাদের মোল্লা (মিনার), বাংলাদেশ কংগ্রেস এর মমতাজ মহল (ডাব) গণ ফ্রন্টের নাজমুল হক শিকদার(মাছ),বিএনএফ এর মোঃবিটু মিয়া(টেলিভিশন) এবং জাসদ এর মাহফুজুর রহমান(মশাল)।প্রতীক বরাদ্দ দেওয়ার পর নির্বাচনী আচরণবিধি মেনে চলার জন্য প্রার্থীদের নির্দেশনা প্রদান করেন জেলা রিটার্নিং অফিসার।প্রতীক বরাদ্দ পাওয়ার পর উৎসবমুখর পরিবেশে প্রচার-প্রচারণা শুরু করার কথা জানান দলীয় ও স্বতন্ত্র প্রার্থীরা।প্রতীক বরাদ্দ পাওয়ায় দলীয় নেতাকর্মী ও স্বতন্ত্র প্রার্থীদের কর্মী সমর্থকদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD