1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাগমারায় শিক্ষক দম্পতিকে মারধরের অভিযোগ। রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা ধামইরহাটে  বিস্ফোরক  মামলায় চেয়ারম্যান  গ্রেফতার। রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬’-এর উদ্বোধন রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সৌজন্য সাক্ষাত। আমের মৌসুমে রাজশাহীতে মার্কিন রাষ্ট্রদূত, বানেশ্বর হাটে কৃষক-ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার। রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবক নিহত, আহত একাধিক  ফরিদপুরে সরকারি খাস জমি ও খালের পাড় দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান।

শেরপুরে তিনটি আসনে প্রতীক পেলেন যারা। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ১৯৯ বার পঠিত

শেরপুরে তিনটি আসনে প্রতীক পেলেন যারা।

মোঃআমিনুল ইসলাম শেরপুর প্রতিনিধি।

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনটি আসনে মোট ১৫ জন বৈধ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। ১৮ ডিসেম্বর সোমবার সকালে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আব্দুলাহ আল খায়রুম এর কার্যালয়ে বিভিন্ন প্রার্থীর উপস্থিতিতে দলীয় ও স্বতন্ত্র প্রতীক বরাদ্দ দেয়া হয়। সোমবার প্রতীক বরাদ্দের পর থেকে প্রার্থীরা নির্বাচনী প্রচারনায় নেমে পড়েছেন।

এসব প্রার্থীর মধ্যে শেরপুর-১(সদর) আসনে ৭ জন প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের বর্তমান সাংসদ ও জাতীয় সংসদের হুইপ মোঃ আতিউর রহমান আতিক, একমাত্র স্বতন্ত্র প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন বঞ্চিত জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন ছানু ট্রাক প্রতীকে, জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতীকের মাহমুদুল হক মনি, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএ) নোঙর প্রতীকের এ্যাডভোকেট মোঃ আব্দুল্লাহ, তৃণমূল বিএনপি’র সোনালী আঁশ প্রতীকের মোহাম্মদ ফারুক হোসেন, বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) একতারা প্রতীকে আবুল কালাম আজাদ, এবং কৃষক শ্রমিক জনতা লীগের গামছা প্রতীকে মোঃ বারেক বৈদেশি প্রতিদ্বন্দ্বিতা করছেন।

শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী): এ আসনে মোট ৩ জন প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের মনোনীত দলীয় প্রেসিয়াম সদস্য ও সংসদ উপনেতা নৌকা প্রতীকের বেগম মতিয়া চৌধুরী, জাসদ থেকে মশাল প্রতীকে লাল মো. শাহজাহান কিবরিয়া এবং স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকে প্রতিদ্বন্দ্বী করছেন সৈয়দ মুহাম্মদ সাঈদ ।

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী): এ আসনে মোট ৫ জন প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের এডিএম শহিদুল ইসলাম, জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতীকের মোঃ সিরাজুল হক, কৃষক শ্রমিক জনতা লীগের গামছা প্রতীকের মোঃ সুন্দর আলী এবং স্বতন্ত্র ২ জনের মধ্যে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত এসএমএ ওয়ারেজ নাঈম ট্রাক প্রতীকে ও মো. ইকবাল আহসান ঈগল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD