চাঁপাইনবাবগঞ্জের নাচোলে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু
মোঃ সুফিয়ান চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলাধীন উত্তর মল্লিকপুর গ্রামের মৃত ফাকু মন্ডলের ছেলে জাহির আলী(৫০) নামের এক মৃত ব্যক্তির লাশ উদ্ধার করেছে নাচোল থানা পুলিশ।
পারিবারিক সূত্রে জানা যায় জাহির আলী বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে পরে আর ফিরে আসেনি। পরিবারের লোকেরা আনুমানিক সকাল ৮ টার সময় জানতে পারে মল্লিকপুর বাজার থেকে শালালপুর যাওয়ার রাস্তার পাশে পতিত জমিতে জাহির আলীর মৃত লাশ পড়ে আছে ।
খবর পেয়ে ঘটনাস্থলে নাচোল থানা পুলিশ মৃত ব্যক্তির লাশ উদ্ধার করে তাদের হেফাজতে নিয়ে যায়।
এ বিষয়ে নাচোল থানার অফিসার ইনচার্জ মোঃ তারেকুর রহমান সরকার বলেন লাশ উদ্ধার হয়েছে মামলা প্রক্রিয়াধীন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM