নেত্রকোণা দুর্গাপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের দেশীয় অস্ত্রের আঘাতে বড় ভাই খুন
শহীদুল ইসলাম রুবেল,
নেএকোণা জেলা প্রতিনিধি:
নেত্রকোণার দুর্গাপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ছোট ভাই মজিবুর রহমান (৫০) এর দেশীয় অস্ত্রের আঘাতে আপন বড় ভাই নুরুল আলম (৫৫) নিহত হয়েছে।
ঘটনাটি ঘটেছে রবিবার সকাল সোয়া ৯টার দিকে দুর্গাপুর উপজেলার চন্ডীগড় ইউনিয়নের মউ গ্রামে। নিহত নুরুল আলম মউ গ্রামের আব্দুল গফুরের ছেলে।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ উত্তম চন্দ্র দেব নিহতের পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে জানান, জমির ভাগ ভাটোয়ারা নিয়ে বেশ কিছু দিন ধরে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে রবিবার সকালে বাড়িতে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এরই এক পর্যায়ে ছোট ভাই মজিবুর ঘর থেকে কাত্রা (দেশীয় অস্ত্র) এনে বড় ভাই নুরুল আলমের শরীরে আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান। ঘটনার পরপরই মজিবুর বাড়ি থেকে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (দুর্গাপুর ও কলমাকান্দা সার্কেল) মোঃ আক্কাছ আলীসহ থানার অফিসার ইনচার্জ। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ ও হত্যা মামলা দায়ের করার পর পরই পুলিশ ঘাতক ছোট ভাই মজিবরকে গ্রেফতার করে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM