জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ এর অভিযানে ০১ কেজি গাঁজাসহ গ্রেফতার-০২ ।
খায়রুল বাশার ময়মনসিংহ, জেলা প্রতিনিধি
এসআই (নিঃ) আলমগীর কবির সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার ত্রিশাল থানাধীন বাগান সাকিনস্থ ঢাকা টু ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পার্শ্বে জনৈক মোঃ আঃ খালেক (৬০) এর সবজী ক্ষেত হইতে ১৫ ডিসেম্বর ২০২৩ খ্রিঃ তারিখ ১৬.৪৫ ঘটিকায় ০১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী ১। মোঃ শাহজাহান (৩৫), পিতা-মোঃ ছাবেদ আলী, মাতা-মোছাঃ সুফিয়া খাতুন, সাং-হরিরামপুর, ২। মোঃ আব্দুল কাদির জিলানী (৩৮), পিতা-মৃত ইদ্রিস আলী, মাতা-মোছাঃ রমিজা খাতুন, সাং-বাগান (টানপাড়া), উভয় থানা-ত্রিশাল, জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদ্বয় দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত।
উদ্ধারকৃত ০১ কেজি গাঁজা উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ০২ জন আসামীদ্বয়ের বিরুদ্ধে ত্রিশাল থানায় মামলা দায়ের করে আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM