1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাগমারায় শিক্ষক দম্পতিকে মারধরের অভিযোগ। রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা ধামইরহাটে  বিস্ফোরক  মামলায় চেয়ারম্যান  গ্রেফতার। রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬’-এর উদ্বোধন রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সৌজন্য সাক্ষাত। আমের মৌসুমে রাজশাহীতে মার্কিন রাষ্ট্রদূত, বানেশ্বর হাটে কৃষক-ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার। রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবক নিহত, আহত একাধিক  ফরিদপুরে সরকারি খাস জমি ও খালের পাড় দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান।

রাজশাহীর বাঘায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন।নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
  • ১৯৬ বার পঠিত

রাজশাহীর বাঘায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

শুভ,বাঘা প্রতিনিধি

সারা দেশের ন্যায় রাজশাহীর বাঘায় উৎসব মুখর পরিবেশে উৎযাপিত মহান বিজয় দিবস।
১৯৭১ সালে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর ১৬ ডিসেম্বর দখলদার পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে রক্তিম সূর্যালোকে জন্ম নেয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।
মুক্তিযুদ্ধের ৫২ বছর পূর্তির মাহেন্দ্রক্ষণ।
বাঙালি জাতি উৎসবের সমারোহে শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা সহ মহান মুক্তিযুদ্ধে শহীদ সকল কে।
বাঘা উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত হয় বিভিন্ন কর্মসূচি।
১৬ডিসেম্বর প্রথম প্রহরে উপজেলা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান, বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী পক্ষে আ’লীগের নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, বাঘা থানা পুলিশ,বাঘা পৌরসভা,আড়ানী পৌরসভা, উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স, উপজেলা ও পৌর আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগ, উপজেলা প্রেসক্লাব, রাজনৈতিকদল, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন সহ উপজেলা পর্যায়ের সকল প্রতিষ্ঠান,বিভিন্ন পেশাজীবি মানুষ ও সর্বস্তরের জনগন।
সকাল ১১টায় মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন বাঘা উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান,উপজেলা নির্বাহী অফিসার, অফিসার ইনচার্জ (ওসি), সহকারী কমিশনার ভূমি, বাঘা পৌর মেয়র,আড়ানী পৌর মেয়র,উপজেলা আ’লীগের নেতৃবৃন্দ, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির প্রধান, ইউপি চেয়ারম্যান বৃন্দ, উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা অফিসার, উপজেলা কৃষি অফিসার,উপজেলা আনসার ভিডিপির প্রধান, বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হোসেন সহ অন্যান্য মুক্তিযোদ্ধা শিক্ষা ও সাংস্কৃতিক সংগঠনের প্রধান’রা প্রমূখ।
বিকেলে প্রীতি ফুটবল ম্যাচ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD