
বগুড়া প্রতিনিধি
বগুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু হয়েছে। রোববার বেলা ১১টার দিকে বগুড়া জিলা স্কুলে এ সাতদিন ব্যাপী এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: সাইফুল ইসলাম।
অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আল মারুফের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম বলেন, 'বিজ্ঞানের যথাযথ মাধ্যমে শিক্ষার্থীরা দেশকে বিশ্বের দরবারে পরিচিত করবে। আজকের ক্ষুদে বিজ্ঞানীরা বিভিন্ন প্রযুক্তি উদ্ভাবন করে দেশকে ডিজিটাল দেশে রূপান্তরিত করবে।'
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার, জেলা আওয়ামীলীগের সভাপতি মজিবর রহমান মজনু, জেলা শিক্ষা অফিসার মোঃ হজরত আলী।
আলোচনা শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM