রুয়েটে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস ।
________রুয়েট প্রতিনিধি
অদ্য ১৪ ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) এ যথাযোগ্য মর্যাদায় উক্ত দিবসটি পালিত হয়েছে। রুয়েট প্রশাসনের পক্ষ থেকে শহীদ বুদ্ধিজীবি দিবসের প্রথম প্রহরে রাত ১২.০১ মিনিটে উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম মহান মুক্তিযুদ্ধে রুয়েটের শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। রুয়েট প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পরপরই ছাত্রলীগ রুয়েট শাখার নেতৃবৃন্দ মহান মুক্তিযুদ্ধে রুয়েটের শহীদদের কবরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে।
এরপর শহীদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন, শহীদদের কবর জিয়ারত করা এবং মোমবাতি প্রজ্জ্বলনের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবি দিবসের প্রথম প্রহরের কর্মসূচি শেষ হয়।
এছাড়াও বাদ যোহর রুয়েট কেন্দ্রীয় জামে মসজিদে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল আওয়ালের সভাপতিত্বে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী সহ বিভিন্ন অনুষদের ডীন, পরিচালক, বিভাগীয় প্রধান, দপ্তর ও শাখা প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ সহ প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM