ময়মনসিংহে জেলা পুলিশ ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে কাবাডি প্রতিযোগীতা উদ্বোধন
খায়রুল বাশার ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহে মহান বিজয় দিবস কাবাডি (বালক ও বালিকা) প্রতিযোগিতা-২০২৩ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে এই কাবাডি প্রতিযোগীতা উদ্বোধন করা হয়।
ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এই কাবাডি খেলার প্রতিযোগীতা উদ্বোধন করেন।
জেলা পুলিশ ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ এহতেশামুল আলম।
অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার) ফাল্গুনী নন্দীর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার) রায়হানুল ইসলাম, শামীম হোসেন, থানার পুলিশ পরিদর্শক, ক্রীড়া ব্যক্তিত্ব গণ উপস্থিত ছিলেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM