মেহেরপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ৪
মেহেরপুর প্রতিনিধি ঃ মেহেরপুরে দুটি মোটরসাইকেলের সংঘর্ষে বায়াজিত (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।
এই ঘটনায় মহিদ আলী, আরিফ হোসেন, মোকাদ্দেস আলী এবং শ্রাবণ নামের ৪ জন গুরুতর আহত হয়েছে।
আহতদের মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার দুপুরের দিকে মেহেরপুর কাথুলী সড়কের ছহিউদ্দিন ডিগ্রি কলেজের সামেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাইজিত মেহেরপুর সদর উপজেলার মনোহরপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে এবং মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর ছাত্র।
আহত শ্রাবণ কালাচাঁদপুর গ্রামের আমিরুলের ছেলে, মোকাদ্দেস মিন্টুর ছেলে, মহিত উদ্দিন সদর উপজেলা চকশ্যামনগর গ্রামের শহিদুল ইসলামের ছেলে এবং আরিফ হোসেন মেহেরপুর শহরের শেখপাড়া শাহাবুদ্দিনের ছেলে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM