সাভার পৌর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি নির্বাচিত হলেন রাজিম ভূইয়া মিশু।
স্টাফ রিপোর্টার, মোঃ রাজিবুল ইসলাম।
সাভার পৌর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি নির্বাচিত হলেন সাবেক ছাত্রলীগ নেতা, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীবের আস্থাভাজন, স্বচ্ছ রাজনীতির বলিষ্ঠ কণ্ঠস্বর
রাজিম ভূইয়া মিশু।
গত ৯ ডিসেম্বর স্বেচ্ছাসেবক লীগের ঢাকা জেলা কমিটির নেতৃবৃন্দ এক বিজ্ঞপ্তির মাধ্যমে রাজিম ভূঁইয়া মিশুকে উক্ত পদে অধিষ্ঠিত করেন।
নির্বাচনকালীন প্রক্রিয়ার বিশেষ প্রয়োজনে তাকে এই পদে অধিষ্ঠিত করা হয়েছে বলে জানা গেছে। বিশ্বস্ত একটি সূত্র জানায়, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দলের বিশেষ প্রয়োজনে নির্বাচনকালীন প্রক্রিয়ার অগ্রগতিকে ত্বরান্বিত করতে অত্যন্ত সৎ ও বলিষ্ঠ কণ্ঠস্বর রাজিম ভূঁইয়া মিশুকে সাভার পৌর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি পদে অধিষ্ঠিত করা হয়েছে।
এই গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হওয়ার পর রাজিম ভূইয়া মিশু বলেন, সাভার পৌর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি নির্বাচিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি।
শ্রদ্ধা, সন্মান ও কৃতজ্ঞতা জানাচ্ছি, সাভারের আওয়ামী লীগের রাজনীতির অন্যতম প্রাণপুরুষ সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব এর প্রতি, যিনি আমার উপর বিশ্বাস ও আস্থা রেখেই আমাকে এই পদে অধিষ্ঠিত করেছেন।
একই সাথে আন্তরিক ধন্যবাদ প্রকাশ করছি ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক সায়েম মোল্লাকে। ধন্যবাদ জ্ঞাপন করছি সাভার পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকের প্রতি।
মিশু বলেন, আমার উপর অর্পিত দায়িত্ব আমি যথাযথভাবে পালন করব ইনশাল্লাহ। দলের প্রয়োজনে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করে যেতে প্রস্তুত। আমি আশা করি, সাভার পৌর স্বেচ্ছাসেবক লীগকে সুসংঘটিত ও গতিশীল করতে আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করবো।
খোঁজ নিয়ে জানা যায়, রাজিম ভূইয়া মিশু কে সাভার পৌর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি নির্বাচিত করায় আনন্দের জোয়ার বইছে সাভার পৌর স্বেচ্ছাসেবক লীগে। নেতাকর্মীদের ধারণা, মিশুর হাত ধরেই নতুন গতিতে, নব উদ্যমে এগিয়ে যাবে সাভার পৌর স্বেচ্ছাসেবক লীগ। দলীয় নেতাকর্মী ছাড়াও তার অসংখ্য শুভাকাঙ্ক্ষীদের শুভকামনায় সিক্ত হচ্ছেন রাজিম ভূইয়া মিশু।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM