1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ।           ফরিদপুরে সেনাবাহিনী- পুলিশের অভিযানে ৪টি ককটেল উদ্ধার। ধনবাড়ীতে প্রায় ৪ শতাধিক কলার কাদি কেটে ফেলেছে দুর্বৃত্তরা। নড়াইলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর। আন্তর্জাতিক ফিজিক্স প্রতিযোগিতায় রুয়েটের স্বর্ণজয়; বাংলাদেশ পেল ইতিহাসের তৃতীয় স্বর্ণপদক।           নাগেশ্বরীতে মাদরাসা সুপারের নিয়োগ বানিজ্য ও দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন। কুলিয়ারচরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে প্রবাসী পরিবারের বসতঘর ভাঙচুর সংবাদ সম্মেলনে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ। নড়াইলের কালিয়া থানা পুলিশের অভিযান চাঁদাবাজি মামলার আসামি আমিন সরদার গ্রেপ্তার । জয়পুরহাটে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী আটক । শহীদ ওসমান হাদীর স্মরণে রুয়েটে অনুষ্ঠিত হলো টেলিকমিউনিকেশন প্রিমিয়ার লিগ ২০২৬।  

শেরপুরে ফেনসিডিল ও মদসহ ২ ব্যবসায়ী গ্রেফতার। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ১৮৫ বার পঠিত

শেরপুরে ফেনসিডিল ও মদসহ ২ ব্যবসায়ী গ্রেফতার।

মোঃআমিনুল ইসলাম শেরপুর প্রতিনিধি

শেরপুরে জেলা গোয়েন্দা শাখা পুলিশের অভিযানে ফেনসিডিল ও মদসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। ৯ ডিসেম্বর শনিবার রাতে সদর উপজেলার ধলা ইউনিয়নের চাঁন্দেরনগর গ্রামে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫৫ বোতল ফেনসিডিল ও ১৫ বোতল রয়েল স্ট্যাগ মদসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে চান্দেরনগর মাইজপাড়া গ্রামের মো. মোজাফফর আলীর ছেলে মো. আব্দুল কাদির (৪০) ও একই গ্রামের মো. নওশেদ আলীর ছেলে মো. খোরশেদ আলম (৪৩)।জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে জেলা ডিবি পুলিশের এসআই মো. ইউছুব আলীর নেতৃত্বে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আলমাছ হোসেন, এএসআই হরিপদ চন্দ্রপাল সঙ্গীয় ফোর্স সদর উপজেলার চান্দেরনগর গ্রামে মাদকবিরোধী অভিযান চালায়। ওইসময় মাদক ব্যবসায়ী মো. আব্দুল কাদির ও মো. খোরশেদ আলমকে আটক করার পর আব্দুল কাদিরের কাঁধে থাকা একটি স্কুলব্যাগ তল্লাশী করে ৫৫ বোতল ভারতীয় ফেনসিডিল ও ১৫ বোতল রয়েল স্ট্যাগ মদ উদ্ধার করা হয়।
এদিকে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের সহযোগী মো. আব্দুল আজিজ (৩৮) ও অজ্ঞাতনামা আরেক সহযোগী পালিয়ে যায়। গ্রেফতারকৃতদের মধ্যে খোরশেদ আলম ধলা ইউনিয়নের সাবেক যুবদল সভাপতি।ওই ঘটনায় শেরপুর সদর থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (বি) ১ (বি)/২৫ (ডি) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD