ময়মনসিংহে ভ্যাট দিবস উপলক্ষে মতবিনিময় ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত
খায়রুল বাশার ময়মনসিংহ জেলা প্রতিনিধি
' আমার ভ্যাট আমি দেব ' পণ্য কিনে চালান নিব' এ প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে ১১ডিসেম্বর সোমবার ভ্যাট দিবস-২০২৩ উপলক্ষে কাস্টম এক্সাইজ ও ভ্যাট বিভাগ ময়মনসিংহের আয়োজনে মতবিনিময় সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে।
ভ্যাট দিবস উপলক্ষে মতবিনিময় ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কর অঞ্চল ময়মনসিংহের
কর কমিশনার আশরাফুজ্জান , অতিরিক্ত জেলা প্রশাসক আরিফুল হক মৃদুল, অতিরিক্ত পুলিশ সুপার শামীম হোসেন প্রমূখ ।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ঢাকা উত্তরের যুগ্ম কমিশনার রেজভী আহমেদ ।
আলোচনা সভা শেষে ২০২১-২০২২ অর্থ বছরে জেলা পর্যায়ে সর্বোচ্চ মূল্য সংযোজন কর পরিশোধ করায় উৎপাদন খাতে ময়মনসিংহ জেলার ত্রিশাল থেকে আর.এস প্যাকেজিং এর জি.এম শাহ্ নেওয়াজ সহ অন্যান্য প্রতিষ্ঠানের সেরা কর দাতাদের মাঝে সম্মাননা প্রদান করেন অতিথিবৃন্দ ।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM