গাংনীতে র্যাবের অভিযানে ১৬'শ৭৬ পিচ ইয়াবাসহ আটক-২
মেহেরপুর প্রতিনিধি ঃ মেহেরপুর (গাংনী) প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল গ্রামে র্যাবের অভিযানে ইয়াবাসহ দু'মাদক ব্যবসায়ী আটক হয়েছে।
সোমবার সকাল ৭টা দিকে তেরাইল বাজারে সিপিসি-৩ মেহেরপুর র্যাব-১২ কোম্পানীর কমান্ডার সহকারি পুলিশ সুপার মনিরুজ্জামানের নেতৃত্বে র্যাবের একটি দল অভিযান চালিয়ে ইয়াবাসহ দু'মাদক ব্যবনায়ীকে আটক করা হয়।
আটক মাদক ব্যবসায়ীরা হলো চট্টগ্রামের রাওজান উপজেলার কদমপুর গ্রামের মৃত আলহাজ্ব নুর মিঞার ছেলে সোলেমান হায়দার (৪৫) ও মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল গ্রামের মৃত আঃ গণির ছেলে জাহাঙ্গীর।
অভিযান চালিয়ে আটক মাদক ব্যবসায়ী সোলেমান হায়দারের নিকট থেকে ১হাজার পিচ ইয়াবা ও জাহাঙ্গীরের নিকট থেকে ৬'৭৬ পিচ ইয়াবাসহ একটি বাটন ফোন উদ্ধার করা হয়।
আটক মাদক ব্যবসায়ীদের গাংনী থানায় হস্তান্তর করে মামলা দায়ের পূর্বক মেহেরপুর জেল হাজতে প্রেরণের প্রক্রিয়া চলছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM