1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন

সাবেক গণশিক্ষা মন্ত্রী আফছারুল আমিন আর নেই – নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ২ জুন, ২০২৩
  • ২৯৫ বার পঠিত

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম-১০ আসনের এমপি ও সাবেক মন্ত্রী ডা. আফছারুল আমিন আর নেই। শুক্রবার (২ জুন) বিকাল ৪টার দিকে ঢাকার স্কয়ার হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। তার ছোট ভাই আরিফ আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

সাবেক এই মন্ত্রী দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ডা. কামরুন্নাহার, দুই সন্তান (ফয়সাল আমিন ও ডা. ফাহাদ বিন আমিন), বহু স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
ডা. আফছারুল আমিন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। ২০২০ সালের জানুয়ারিতে তার ফুসফুসে ক্যান্সার ধরা পড়ে। এরপর চিকিৎসার জন্য তিনি সিঙ্গাপুর চলে যান। সেখান থেকে ফিরে দেশে নিয়মিত কেমো ও রেডিয়েশন থেরাপি নিয়েছেন।
১৯৯৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত পর পর পাঁচবার চট্টগ্রাম-১০ আসনে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন তিনি। এরমধ্যে ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। সরকারের নৌ-পরিবহন এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD