রাজবাড়ীতে ভোক্তা অধিকারের অভিযান,দুই ব্যবসায়ীকে জরিমানা
রাজবাড়ী জেলা প্রতিনিধিঃ ছাব্বির হোসেন বাপ্পি
ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী বাজারে অভিযান পরিচালনা করে তিনটি প্রতিষ্ঠানকে ২২হাজার টাকা জরিমানা করেছে।
শনিবার (৮ডিসেম্বর) সকাল এগারোটায় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ ডি কাজী রকিবুল হাসান এর নেতৃত্বে শহরের মেডিসিন স্টোর, পিঁয়াজ বাজারসহ বিভিন্ন দোকান ও প্রতিষ্ঠান গুলোতে তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। সেই সাথে সরকারী বিধি বিধান মেনে ব্যবসা কার্যক্রম পরিচালনার জন্য প্রতিষ্ঠান মালিকগণকে নির্দেশনা প্রদান করা হয। ওইসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় অপরাধ স্বীকার করায় ফকির বাণিজ্যালয়( পেঁয়াজ দোকান) মালিক, আরিফ স্টোর (মুদি দোকান) মালিক এবং মেডিসিন স্টোর মালিক কে সর্বমোট ২২ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এছাড়াও কয়েক পদের ফিজিশিয়ান স্যাম্পল মেডিসিন জব্দ করা হয় । এছাড়াও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর লিফলেট এবং পোস্টার বিতরণ করা হয়। ওইসময় উপস্থিত ছিলেন জেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য্য কুমার প্রামানিক , ভোক্তা অফিসের সবুজ হোসেন,
শৃঙ্খলায় জেলার আনসার বাহিনীর একটি টিম।জনস্বার্থে এ অভিযান অবিরাম চলবে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM