ফুলপুরে ইমাদপুর নামক স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ১
খায়রুল বাশার ময়মনসিংহ জেলা প্রতিনিধি
ময়মনসিংহের ফুলপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৩৪ জন । নিহতের নাম রফিকুল ইসলাম (৪৫) আহতদের মধ্যে গুরুতর ৭ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। আর বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের বাড়িতে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কে ফুলপুর উপজেলার ইমাদপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, ঢাকা থেকে রৌমারী যাওয়ার পথে যাত্রীবাহী একটি বাস যাহার নাম্বার( ঢাকা মেট্রো ব-১১-৭৯৭১) ফুলপুরের ইমাদপুর নামক এসে পৌঁছলে চালক তার নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফুলপুর থানা পুলিশ ও ফুলপুর ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে যান ও যাত্রীদের উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সহকারী পুলিশ সুপার (ফুলপুর সার্কেল) মোঃ আতাহারুল ইসলাম তালুকদার ও ফুলপুর থানার ওসি আবুল খায়ের সোহেল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ সময় এসআই তরিকুল, এস আই সবুজ মিয়া, এ এস আই সুমন মিয়া, কনস্টেবল জামিল খান, কঃ তৌফিক, কঃ শিপন আল মামুন , তাদের সাথে উপস্থিত ছিলেন। এ বিষয়ে জানতে চাইলে ফুলপুর থানার অফিসার ইন চার্জ মোঃ আবুল খায়ের সোহেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত রফিকুলকে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM