1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১ লক্ষ্মীপুরে সালিশী বৈঠকের জেরে গুলি: হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেফতার, অস্ত্র উদ্ধার লক্ষ্মীপুরে ইত্যাদি’র বিশেষ পর্বের শুটিংয়ে প্রশাসনিক সহযোগিতা চাইল আয়োজক প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন লক্ষ্মীপুরে চার বেসরকারি হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বিভিন্ন অনিয়মে জরিমানা ৩৫ হাজার নিরাপদ রাজশাহী গঠনে জনসম্পৃক্ততার আহ্বান: র‍্যাব-৫-এর উদ্যোগে মাদকবিরোধী মুক্ত আলোচনা নিরাপদ রাজশাহী গঠনে জনসম্পৃক্ততার আহ্বান: র‍্যাব-৫-এর উদ্যোগে মাদকবিরোধী মুক্ত আলোচনা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে অচল পরিবহন ব্যবস্থা, ভোগান্তিতে যাত্রীরা রাজশাহী নগর উন্নয়ন ও স্মার্ট সিটি গঠনে একসঙ্গে কাজ করবে রাসিক–রুয়েট ১২ দিনে রাজশাহীতে পদ্মার পানি বেড়েছে ১.৩০ মিটার যশোরের বাঘারপাড়ায় খাজুরায় প্রকাশ্যে কুপিয়ে যুবদল নেতা হত্যা।

ধামরাই সেলফি পরিবহনের ধাক্কায় একজনের মৃত্যু। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩
  • ১৯৩ বার পঠিত

ধামরাই সেলফি পরিবহনের ধাক্কায় একজনের মৃত্যু।

স্টাফ রিপোর্টার, মোঃ রাজিবুল ইসলাম

আজ ৭ ডিসেম্বর রোজ বৃহস্পতিবার সকাল আট ঘটিকার সময় ধামরাই থানা বাস স্ট্যান্ডে বাসের জন্য অপেক্ষারত অবস্থায় দাড়িয়ে থাকা যাত্রিদের চাপা দেয় সেলফি পরিবহন। প্রত্যক্ষদর্শী জানায়, সেলফি পরিবহনের দুটি বাসের রেষারেষিতে রাস্তায় দাঁড়িয়ে থাকা রুবেল পারভেজ নামে একজনকে চাপা দেয়।এতে ঘটনাস্থলে নিহত হয় রুবেল পারভেজ।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
মান্নান নামে আরও একজন আহত হয়েছেন।
জানা গেছে, রুবেল পারভেজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ৪০তম ব্যাচের ছাত্র। রুবেল পারভেজ ৪১তম বিসিএস শিক্ষা ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হয়েছিলেো।
ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস উপস্থিত হয়।
পুলিশ নিহত রুবেলের মৃত দেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
সেলফি পরিবহনের বাসটিকে আটক করেছে ধামরাই থানা পুলিশ।
উল্যেখ্য থাকে যে, ঢাকা আরিচা হাইওয়ে পূর্বেও অনেকবার সেলফি পরিবহনের বাস দূর্ঘটনার স্বীকারে নিহত ও আহত হয়েছেন অনেক যাত্রী।
সাধারন জনগনের দাবি, সেলফি পরিবহনের বাস চালক দ্রুত গতিতে ড্রাইভ করে এবং নিয়ম না মেনেই গাড়ি চালায়।
তাদেরকে দ্রুত নিয়ন্ত্রনে আনা প্রয়োজন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD